চট্টগ্রাম অফিস: রাঙামাটি জেলার সাজেক ইউনিয়নের উজোবাজার এলাকায় স্থানীয় জনগণের উদ্যোগে ’সাজেক কলেজ’ নির্মাণে বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের অযৌক্তিক বাধা নাগরিকদের মৌলিক অধিকারের পরিপন্থী, গণবিরোধী ও ক্ষমতার অপব্যবহারের ন্যাক্কারজনক দৃষ্টান্ত বলে মন্তব্য করে তীব্র প্রতিবাদ জানিয়েছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)।
আজ রবিবার (১৫ জুন ২০২৫) পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি অমল ত্রিপুরা ও সাধারণ সম্পাদক শুভাশীষ চাকমা সংবাদ মাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে এই প্রতিবাদ জানান।
নেতৃদ্বয় বলেন, গত শুক্রবার (১৩ জুন ২০২৫) বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার সাজেক ইউনিয়ন পরিষদের কার্যালয়ে গিয়ে ইউপি সদস্য ও বাঘাইহাট বনবিভাগের কর্মকর্তাদের সাথে আলাপ করেন এবং এক মাসের জন্য কলেজের নির্মাণ কাজ বন্ধ রাখার ও নির্মাণাধীন কলেজের জমিতে বনবিভাগের সাইনবোর্ড লাগানোর নির্দেশ দেন।
প্রশাসনের উক্ত গণবিরোধী সিদ্ধান্তকে সাজেকের জনগণকে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র বলে অভিহিত করে নেতৃদ্বয় বলেন, পার্বত্য চট্টগ্রামে বন ও পরিবেশ ধ্বংস করে যত্রতত্র রাস্তাঘাট, সেনা ক্যাম্প ও পর্যটন স্থাপনা, পাহাড়ি অধ্যুষিত সাজেকে শতকোটি টাকা ব্যয়ে বিলাসবহুল মসজিদ নির্মাণ করতে প্রশাসন ও বন বিভাগের কোন বাধা নেই, অথচ শিক্ষার আলো ছড়াতে লোকালয়ে কলেজ নির্মাণে বাধা কেন তা আমাদের বোধ্যগম্য নয়।
যেখানে প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার বিস্তার ঘটাতে শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করা সরকারের দায়িত্ব, সেখানে জনগণ নিজেরা এগিয়ে এসে সংঘবদ্ধভাবে সাজেক কলেজ স্থাপন করতে চাইলে তাতে সহযোগিতা দেয়ার পরিবর্তে বাধা দেয়া কেবল অযৌক্তিক নয়, তা দুরভিসন্ধিমূলক ও চরম বৈষম্যমূলক বলে পিসিপি নেতৃদ্বয় মন্তব্য করেন।
নেতৃদ্বয়, সাজেক কলেজকে সাজেকের অর্ধলক্ষ জনগণের স্বপ্ন বলে বর্ণনা করেন এবং অবিলম্বে উক্ত কলেজ নির্মাণে প্রশাসনের বাধা দেয়ার সিদ্ধান্ত বাতিলের দাবি জানান।
ডেস্ক রিপোর্ট: ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় পিএসসির সুপারিশপ্রাপ্ত ৬৬৮ জনের মধ্যে ৬১১ জনকে নিয়োগ দিয়ে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। তবে মেধাতালিকায় প্রথম স্থান অর্জনকারীসহ ৫৭ জনের নাম গেজেট থেকে বা ...
চট্টগ্রাম অফিস: বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-বি-১৮০৩) এর ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৬ ও বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ৩০/০৯/২০২ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুরে প্রায় ৫০ বছরের পুরনো রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর, লুটপাট ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র সমালোচনার মুখে অবশেষে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেক ...
ডেস্ক রিপোর্ট: ভারতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী মসজিদ, মাদ্রাসা ও ওয়াকফ সম্পত্তি ধ্বংস এবং মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা হরণের অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ...
সব মন্তব্য
No Comments