স্টাফ রিপোর্টার: দর্শকপ্রিয় অ্যাক্রোবেটিক শিল্পকে বিকশিত করার লক্ষ্যে নানামুখী কাজ করে যাচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। তার অংশ হিসেবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় ১৯ এপ্রিল থেকে শুরু হয়েছে ‘দেশব্যাপী অ্যাক্রোবেটিক প্রদর্শনী ২০২৫’। এ পর্যায়ে মোট ১২টি জেলায় অ্যাক্রোবেটিক প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
১৯ এপ্রিল ২০২৫, শনিবার মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ও ২০ এপ্রিল ২০২৫, রবিবার নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অ্যাক্রোবেটিক প্রদর্শনী অনুষ্ঠিত হয়। আজ ২১ এপ্রিল ২০২৫, সোমবার মুন্সিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে অ্যাক্রোবেটিক প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
আগামীকাল ২২ এপ্রিল ২০২৫, মঙ্গলবার গাজীপুরের রাজবাড়ী মাঠে, ২৩ এপ্রিল ২০২৫, বুধবার নরসিংদী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এবং ২৪ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার সুনামগঞ্জ শহীদ মিনার চত্ত্বরে অ্যাক্রোবেটিক প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
২৫ এপ্রিল ২০২৫, শুক্রবার মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে, ২৬ এপ্রিল ২০২৫, শনিবার ফেনী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এবং ২৭ এপ্রিল ২০২৫, রবিবার নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমি উন্মুক্ত প্রাঙ্গণে অ্যাক্রোবেটিক প্রর্দশনী অনুষ্ঠিত হবে।
আগামী ২৮ এপ্রিল ২০২৫, সোমবার লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে, ২৯ এপ্রিল ২০২৫, মঙ্গলবার কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে এবং ৩০ এপ্রিল ২০২৫, বুধবার চাঁদপুর হাসান আলী মাঠ/উপজেলা অডিটোরিয়ামে অ্যাক্রোবেটিক প্রর্দশনী অনুষ্ঠিত হবে।
জেলা পর্যায়ে অনুষ্ঠিতব্য প্রদর্শনীগুলো সকলের জন্য উন্মুক্ত থাকবে।
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত নজরুল উৎসব ২০২৬-এ অংশ নিতে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন কলকাতার বিশিষ্ট সঙ্গীতশিল্পী সুমনা চ্যাটার্জী। তাঁর এই বাংলাদেশ সফর উপলক্ষে আর্টিস্ট ক্লাবে ...
ডেস্ক রিপোর্ট: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার ফিটনেস রহস্য নিয়ে মুখ খুলেছেন। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জিম নয়, মাঠে চাষবাস করেই তিনি ...
স্টাফ রিপোর্টার: সংশোধিত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০০৫’ অনুসরণ করে চলচ্চিত্র নির্মাণ ও প্রচারের আহ্বান জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, শিল্পী ও সংশ্লিষ্টরা।বাংলাদেশ চল ...
স্টাফ রিপোর্টার: চর্যাগান, পাপেট শো, আবৃত্তি এবং কবি রাজীব কুমার দাশের কবিতা নিয়ে প্রবন্ধ পাঠ ও আলোচনার মধ্য দিয়ে আজ ২৫ জুলাই ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা একাডেমির কবি ...
সব মন্তব্য
No Comments