মো.পাভেল ইসলাম মিমুল রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা নদীতে গোসলে নেমে নিখোঁজ ব্যাংক কর্মকর্তা সালাউদ্দিন কাদেরের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ফায়ার সার্ভিস কর্মীরা মরদেহটি উদ্ধার করে।
রাজশাহী সদর ফায়ার সার্ভিসের লিডার আব্দুর রাজ্জাক সালাউদ্দিন কাদের জানান,যেখানে তারা ডুবে গেছিলেন তার থেকে প্রায় দেড়’শ হাত দূর থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।
এর আগে শুক্রবার সকালে এ দম্পতিসহ শ্রীমন্তপুর মহল্লার ১৫-১৬জন নৌকায় চড়ে বালুগ্রাম চরে পিকনিক করতে যান। রান্নাবান্নার পর দুপুরে কয়েকজন পদ্মা নদীতে গোসল করতে নামেন।
এ সময় সালাহউদ্দিন ও মানজুরি ডুবে যান। সঙ্গে থাকা অন্যরা মানজুরিকে উদ্ধার করতে সক্ষম হলেও সালাহউদ্দিন তলিয়ে যান।
তবে হাসপাতালে নেওয়ার পথে মারা যান মানজুরি। স্থানীয়রা সালাউদ্দিনকে উদ্ধার করতে না পেরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
বরিশাল অফিস : বরিশালের উজিরপুর উপজেলায় ৭৭ জন গ্রাম পুলিশের মধ্যে বাইসাইকেল ও ইউনিফর্ম বিতরণ করা হয়েছে। গ্রাম পুলিশের চলাচল সহজ করা এবং দায়িত্ব পালনে গতি বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।রোববার ...
গাজীপুর প্রতিনিধি: শ্রমিক বিক্ষোভ ও মহাসড়ক অবরোধের মধ্যেই গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় একটি পোশাক কারখানার ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১ নভেম্বর) দুপুর ১২টার দ ...
স্টাফ রিপোর্টার: বিগত বছরের ন্যায় এবারও এইচএসসি পরীক্ষায় সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে রেকর্ড গড়েছে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ ও সামসুল হক খান স্কুল এন্ড কলেজ। অস্থিতিশীল রাজনৈতিক প্রেক্ষাপট ও বৈ ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে নতুন সংবাদপত্র ‘দৈনিক পঞ্চগড় খবর’ এর উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকালে পঞ্চগড় উপজেলা পরিষদ হলরুমে বর্ণাঢ্য আয়োজনে মাধ্যমে পত্রিকাটির শুভ ...
সব মন্তব্য
No Comments