ডেস্ক রিপোর্ট: বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে। উক্ত অধিবেশনে আমন্ত্রিত অতিথিবৃন্দের প্রবেশের জন্য সংসদ ভবনের মনিপুরী পাড়া গেট (৬ নম্বর গেট), বকুলতলা গেট (১২ নম্বর গেট) ও আসাদগেট (১ নম্বর গেট) উন্মুক্ত থাকবে।
যানজট এড়ানোর জন্য এবং নির্বিঘ্নে সংসদ ভবনে প্রবেশের নিমিত্তে আমন্ত্রিত অতিথিবৃন্দকে মনিপুরী পাড়া গেট এড়িয়ে (মনিপুরীপাড়া গেটে গাড়ির চাপ বেশি থাকবে বিধায়) বকুলতলা গেট ও আসাদগেট দিয়ে জাতীয় সংসদ অভ্যন্তরে প্রবেশের জন্য বিনীত অনুরোধ করা হচ্ছে।
আমন্ত্রণপত্রের সাথে প্রেরিত গাড়ির স্টিকার (পদ্মা, মেঘনা, যমুনা, শাপলা, বকুল, শিউলি ও শিমুল) অনুযায়ী নির্ধারিত স্থানে (অত্রসাথ সংযুক্ত পার্কিং প্ল্যান মোতাবেক) গাড়ি পার্কিং করার জন্য বিনীত অনুরোধ করা হলো।
উল্লেখ্য, পদ্মা, মেঘনা, যমুনা এবং শাপলা স্টিকারযুক্ত গাড়ির পার্কিং সংসদ ভবনের অভ্যন্তরে বিভিন্ন স্থানে হবে এবং বকুল, শিমুল ও শিউলি স্টিকারযুক্ত গাড়ির পার্কিং পুরাতন বাণিজ্য মেলা বাণিজ্য মেলা মাঠে থাকবে।
এছাড়া ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার যানবাহনসমূহ মানিক মিয়া এভিনিউ মূল সড়কে সিঙ্গেল লাইনে পার্কিং করতে হবে।
আমন্ত্রিত সকল অতিথিবৃন্দ টানেল রোডে গাড়ি থেকে নেমে সংসদ ভবনে প্রবেশ করবেন। এক্ষেত্রে টানেল রোডে নামার সময় যথাসম্ভব কম সময় নেওয়ার জন্য অনুরোধ করা হলো এবং চালক বা সঙ্গীয় ব্যক্তিদের গাড়ি হতে না নামার জন্য অনুরোধ করা হলো।
সম্মানিত অতিথিবৃন্দ এবং সংশ্লিষ্ট সকলকে (প্রবেশ গেট এবং পার্কিং স্থলে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ কর্তৃক প্রদত্ত নির্দেশনা যথাযথভাবে অনুসরণের জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো।
স্টাফ রিপোর্টার: গৃহকর্মে নিয়োজিত শিশুদের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি বলে মনে করছেন বিশিষ্টজনেরা। তারা বলেছেন, শিশুর অধিকার ও সুরক্ষার বিষয়টি আমাদের সমাজিক ন্যায়বিচার ও উন্নয়নের মৌলিক প্রশ্ন ...
স্টাফ রিপোর্টার: ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচন থেকেই দেশ ধ্বংস হওয়া শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।তিনি বলেন, ২০১৮, ২০১৪ ও ২০২৪ সালের নির্বাচন দেশে ও বিদেশে ব্যাপক বিতর্ক ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ এখনো ঠিক হয়নি, তবে প্রস্তুত রয়েছে নির্বাচন কমিশন (ইসি) বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টায় জ ...
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইনের বৈধতা নিয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ ম ...
সব মন্তব্য
No Comments