ডেস্ক রিপোর্ট: ট্রেড ইউনিয়নের নামে প্রবাসী শ্রমিকদের অসহায়ত্ব কে পুঁজি করে ব্যবসা করার চেষ্টা সম্পর্কে প্রবাসীসহ সকল শ্রমজীবীদের সচেতন থাকার আহবান জানিয়ে সংবাদ মাধ্যমে প্রকাশের জন্য বিবৃতি দিয়েছেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের যুগ্ম সমন্বয়ক আনোয়ার হোসেন ও চৌধুরী আশিকুল আলমসহ স্বপ নেতা মোহাম্মদ নাসিম, নুর কুতুব মান্নান, আব্দুল কাদের হাওলাদার, মেজবাহ উদ্দিন আহমেদ, শাহ মোঃ জাফর,রাজেকুজ্জামান রতন, সাইফুজ্জামান বাদশা, কামরুল আহসান, ডা: ওয়াজেদুল ইসলাম খান, বাদল খান, নইমুল আহসান জুয়েল, সাকিল আক্তার চৌধুরী, শামীম আরা, আহসান হাবিব বুলবুল, নুরুল আমিন, মজিবর রহমান, আবুল কালাম আজাদ প্রমুখ।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান উৎস প্রবাসী শ্রমিকরা অথচ এই শ্রমিকদের সুরক্ষা এবং মর্যদার জন্য রাষ্ট্র যথাযথ দায়িত্ব পালন করেনি। প্রবাসী কর্মীদের ট্রেড ইউনিয়ন অধিকার, প্রবাসে যাওয়ার উচ্চ ব্যায় নিয়ন্ত্রণ, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট রাষ্ট্রের কর্তৃপক্ষের সাথে প্রয়োজনীয় সমন্বয় সাধন, বিমানবন্দরে হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিত করা, প্রত্যাগত শ্রমিকদের যথাযথ পুনর্বাসনের দাবিতে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ - স্কপ দীর্ঘদিন যাবত আন্দোলন করে আসছে।
পূর্বের স্বৈরাচারী সরকারসমূহ বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে গাল-গল্প করলেও প্রবাসী শ্রমিকদের নিরাপদ এবং স্বল্প ব্যায়ে অভিবাসন নিশ্চিত করার পরিবর্তে হয়রানিকারী সংস্থাগুলিকে প্রশ্রয় দিয়েছে। আর প্রবাসী শ্রমিকদের এই অসহায়ত্ব কে পুঁজি করে বিভিন্ন সংস্থা ব্যবসা ফাঁদার চেষ্টা করেছে।
প্রকাশিত সংবাদ থেকে জানা যায় যে, সাম্প্রতিক সময়ে, ব্যক্তিস্বার্থ চরিতার্থে শ্রমিকদের সামষ্টিক স্বার্থ কে জলাঞ্জলি দিয়ে আপোষ করার অভিযোগে দুষ্ট কয়েকটি গার্মেন্টস শ্রমিক সংগঠন এবং তাদের সহযোগী কয়েকটি এনজিও সংস্থা যৌথভাবে মাইগ্রেন্ট ওয়ার্কার ট্রেড ইউনিয়ন কার্যক্রম শুরু করার ঘোষণা দিয়েছে।
উল্ল্যেখ্য যে এই সংগঠনসমূহ আবির্ভাব থেকেই শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলনের পরিবর্তে মালিকদের সাথে দেন-দরবারে ব্যাস্ত থেকেছে যাবাংলাদেশের ট্রেড ইউনিয়ন অন্দোলন বিশেষ করে গার্মেন্টস খাতে ট্রেড ইউনিয়নের অস্বাস্থ্যকর চর্চাকে প্রসারিত করেছে, শ্রমিকদের প্রকৃত ট্রেড ইউনিয়ন অধিকার প্রতিষ্টার আন্দোলন তেমন শক্তিশালী হয়নি। সেই সংগঠনসমূহই যখন বিদ্যমান শ্রম আইনে মাইগ্রেন্ট ওয়ার্কারদের ট্রেড ইউনিয়ন করার অধিকারের স্বীকৃতি না থাকা সত্ত্বেও মাইগ্রেন্ট ওয়ার্কারদের ট্রেড ইউনিয়ন কার্যক্রম শুরু করার ঘোষণা দেয়, তা প্রকৃতপক্ষেপ্রবাসী শ্রমিকদের অসহায়ত্ব কে পুঁজি করে নতুন ব্যবসা দাঁড় করানোর কৌশল ছাড়া আর কিছু নয়। নেতৃবৃন্দ, এনজিও ব্যবসা ফাঁদতে ট্রেড ইউনিয়নের নাম ব্যবহারে উদ্বেগ প্রকাশ করেন এবং প্রবাসী শ্রমিকসহ সকল শ্রমজীবী মানুষকে এই ধরনের ্অপঃতৎপরতা থেকে সাবধান থাকার আহবান জানান।
স্টাফ রিপোর্টার: বিভিন্ন খাতে কর্মী সংকট মোকাবিলায় বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে থাইল্যান্ড। এ লক্ষ্যে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ থেকে ...
স্টাফ রিপোর্টার: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত বিকাশের ফলে বিশ্বে যে নতুন বাস্তবতা ও চ্যালেঞ্জ তৈরি হচ্ছে, তা মোকাবিলায় যুবসমাজকে উপযুক্ত জ্ঞান ও দক্ষতা দিয়ে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন তথ্ ...
ডেস্ক রিপোর্ট: উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ...
স্টাফ রিপোর্টার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভৌগোলিক ও সাংবিধানিক বাস্তবতায় বাংলাদেশের ভূখণ্ডে বসবাসকারী সকল নাগরিকের একটিই মূল পরিচয়-আমরা সবাই ‘বাংলাদেশি’। এখানে কোনো ‘আদিবাসী’ গোষ্ঠী ...
সব মন্তব্য
No Comments