নজরুল ইসলাম: কমরেড নির্মল সরকারের সভাপতিত্বে এবং কমরেড ডা:মনোতোষ এর পরিচালনায় ১৮ ফেব্রুয়ারি শনিবার বিকাল ৪টায় লাবসা বিনেরপোতা আব্দুর রহমান কলেজে লাবসা ইউনিয়নের বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাতক্ষীরা জেলা সভাপতি কমরেড মহিবুল্লাহ মোড়ল, সাধারণ সম্পাদক এড ফাহিমুল হক কিসলু, সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড অজিত কুমার রাজবংশী ও উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক ফেডারেশন নেতা মকবুল হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ।
কর্মীসভায় তেল, গ্যাস,বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ রেশনিং ব্যবস্থা, চাঁদাবিহীন পেনশন স্কীম, জলাবদ্ধতা নিরসনে টিআরএম চালু, জামাতের হত্যাকান্ড ও নৃশংসতার দ্রুতবিচার এবং বিএনপি জামাতের নয়া ষড়যন্ত্র প্রতিরোধে আগামী ৪ মার্চ২০২৩ শনিবার দুপুর ২টায় শহিদ আব্দুর রাজ্জাক পার্কের কমরেড রাশেদ খান মেনন'ব জনসভা সফল করার জন্য ইউনিয়ন প্রস্তুতি কমিটি, স্বেচ্ছাসেবক কমিটি, অর্থ ও প্রচার কমিটিসহ লক্ষ্যমাত্রা অনুযায়ী দায়িত্ব বন্টন করা হয়।
স্টাফ রিপোর্টার: বিগত বছরের ন্যায় এবারও এইচএসসি পরীক্ষায় সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে রেকর্ড গড়েছে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ ও সামসুল হক খান স্কুল এন্ড কলেজ। অস্থিতিশীল রাজনৈতিক প্রেক্ষাপট ও বৈ ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে নতুন সংবাদপত্র ‘দৈনিক পঞ্চগড় খবর’ এর উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকালে পঞ্চগড় উপজেলা পরিষদ হলরুমে বর্ণাঢ্য আয়োজনে মাধ্যমে পত্রিকাটির শুভ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশাল শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৪৪ দশমিক ৮৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৯৫০ জন শিক্ষার্থী। পাসের হার ও জিপিএ-৫ দুটোই গত বছরের তুলনায় কমেছে।শনিবার বেলা ১১টায় ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বাঁশ কাটাকে কেন্দ্র করে রনি (৩২) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ডান হাত বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে। এ সময় তার বাড়িঘরে হামলা চা ...
সব মন্তব্য
No Comments