ডেস্ক রিপোর্ট: ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজি) সভাপতি , সিনিয়র সাংবাদিক রুহুল আমিন গাজী মারা গেছেন। মঙ্গলবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।
পারিবারিক সূত্র জানিয়েছেন, রুহুল আমিন গাজী কিডনি সংক্রান্ত জটিলতায় আক্রান্ত ছিলেন। এছাড়াও ব্যাপ পেইন, উচ্চ ডায়াবেটিস,লবণ ঘাটতি (ইলেক্ট্রলাইট) সমস্যাসহ নানা রোগে ভুগছিলেন।
বুধবার ( ২৫ সেপ্টেম্বর) বাদ জোহর জাতীয় প্রেসক্লাবে নামাজে জানাজা শেষে শাহজাহানপুর কবর স্থানে দাফন করা হবে তাকে।
রুহুল আমিন গাজী চাঁদপুর সদরের গোবিন্দিয়ায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন।তার বাবা মৌলভী কফিল উদ্দীন এবং মা আয়েশা খাতুন।
সাংবাদিকদের শীর্ষ সংগঠন ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) চতুর্থবারের মতো সভাপতির দ্বায়িত্ব পালন করছিলেন।বিএফইউজের মহসচিব, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে দ্বায়িত্ব পালন করেছেন তিনি।
রুহুল গাজীর মৃত্যুতে জাতীয় পে্রসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নে (বিএফইউজে) মহাসচিব কাদের গণি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মো. শহীদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম, ঢাকা রিপোটার্স ইউনিটির সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ ও সাধারণ সম্পাদক মহি উদ্দিন গভীর শোক প্রকাশ করেছেন
অনুরূপ শোক প্রকাশ করেছেন যুগবার্ত ডটকমের সম্পাদক রফিকুল ইসলাম সুজন ।
স্টাফ রিপোর্টার: বিভিন্ন খাতে কর্মী সংকট মোকাবিলায় বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে থাইল্যান্ড। এ লক্ষ্যে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ থেকে ...
স্টাফ রিপোর্টার: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত বিকাশের ফলে বিশ্বে যে নতুন বাস্তবতা ও চ্যালেঞ্জ তৈরি হচ্ছে, তা মোকাবিলায় যুবসমাজকে উপযুক্ত জ্ঞান ও দক্ষতা দিয়ে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন তথ্ ...
ডেস্ক রিপোর্ট: উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ...
স্টাফ রিপোর্টার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভৌগোলিক ও সাংবিধানিক বাস্তবতায় বাংলাদেশের ভূখণ্ডে বসবাসকারী সকল নাগরিকের একটিই মূল পরিচয়-আমরা সবাই ‘বাংলাদেশি’। এখানে কোনো ‘আদিবাসী’ গোষ্ঠী ...
সব মন্তব্য
No Comments