পিরোজপুর অফিস : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, যারা মানুষের সম্পদে ভাগ বসিয়ে চাঁদাবাজি করে, সেই চাঁদাবাজদের লাল কার্ড দেখানোর দিন হচ্ছে আগামী ১২ তারিখ। তিনি বলেন, এই জাতিকে বিভক্ত করার সুযোগ আমরা আর কাউকে দেব না। ঐক্যবদ্ধ জাতি, ঐক্যবদ্ধ বাংলাদেশ-এটাই আমাদের স্লোগান। আমি জামায়াতে ইসলামীর বিজয় চাই না; আমি চাই বাংলাদেশের ১৮ কোটি মানুষের বিজয়। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, ইনশাআল্লাহ আমরা একটি ইনসাফভিত্তিক ও ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যাব। তিনি বলেন, এখানে দুটি গুরুত্বপূর্ণ ভোট রয়েছে-একটি গণভোট। ‘হ্যাঁ’ মানে আজাদী, আর ‘না’ মানে গোলামি। প্রথম ভোট ইনশাআল্লাহ ১২ তারিখ হবে হ্যাঁ’ সবাইকে নিয়ে হ্যাঁ’ বিজয়ী হবে। তিনি আরও বলেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করি, ১৩ তারিখ এই দেশ যেন একটি নতুন দেশ পায়। ১৩ তারিখের ভোরের সূর্য যেন মুক্তির পয়গাম বয়ে আনে। এ দেশে আর কোনো গোলামি ও আধিপত্য চলবে না। আগামীতে হবে জনগণের সরকার, ইনশাআল্লাহ। উপস্থিত জনতাকে সাক্ষী রেখে তিনি বলেন, যেদিন সেই বিজয় অর্জিত হবে, ইনশাআল্লাহ সেদিন আমরা সবাই মুক্তির স্বাদ পাব। জনসভায় সভাপতিত্ব করেন পিরোজপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ তাফজ্জল হোসাইন ফরিদ। সভায় আরও বক্তব্য রাখেন পিরোজপুর-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী, পিরোজপুর-২ আসনের প্রার্থী শামীম সাঈদী, পিরোজপুর-৩ আসনের এনসিপি প্রার্থী ড. শামীম হামিদী ও বরগুনা-২ (বেতাগী-বামনা ও পাথরঘাটা) আসনের প্রার্থী ডা. সুলতান আহম্মেদ। এছাড়াও জনসভায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং ১১ দলীয় ঐক্যজোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জনসভায় বিভিন্ন শ্রেণি ও পেশার বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। পরে পিরোজপুর-১ ও ২আসনের প্রার্থী মাসুদ সাঈদী ও শামীম সাঈদীর হাতে প্রতিক দাড়িপাল্লা, পিরোজপুর-৩ আসনের এনসিপির শামীম হামিদীর হাতে শাপলা কলি এবং পাশর্^বর্তী বরগুনা-২ আসনের জামায়াত প্রার্থী ডা. সুলতান আহমেদের হাতে দাড়িপাল্লা প্রতিক তুলে দেন ডা. শফিকুর রহমান।
স্টাফ রিপোর্টার: রাজধানীর লালবাগ শেখ সাহেব বাজার এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী শারমিন সুলতানা সর্মি (৪৪)-কে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ থানা পুলিশ।শনিবার ( ...
স্টাফ রিপোর্টার: বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া নতুন সরকার আগামী পাঁচ বছরে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক র ...
স্টাফ রিপোর্টার: দেশের মানুষের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও বী ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি মেজর (অব.) আক্তারুজ্জামানকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবি ...
সব মন্তব্য
No Comments