টানা ৯ দিন ছুটি শেষে অফিস খুলছে আজ

প্রকাশ : 06 Apr 2025
টানা ৯ দিন ছুটি শেষে অফিস খুলছে আজ

স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল ফিতরে টানা ৯ দিন ছুটি শেষে সকল অফিস, আদালত, ব্যাংক খুলছে আজ।

গত ২৭ মার্চ ছিল ঈদের আগে অফিসের শেষ কর্মদিবস। শুক্রবার ( ২৮ মার্চ ) থেকে শুরু হয় টানা ৯দিনের সরকারী ছুটি।

এরআগে গত ২০ মার্চ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে উপদেষ্টা পরিষদের বৈঠকে ৩ এপ্রিল নির্বাহী আদেশে ছুটি দেওয়া হয়। এজন্য এবার ঈদে টানা ৯ দিনের ছুটি পায় চাকুরেজীবিরা। চাঁদ দেখার ওপর নির্ভর করে গত ৩১ মার্চ সোমবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়।

সম্পর্কিত খবর

;