স্টাফ রিপোর্টার: ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর মডেল থানা ও তেজগাঁও বিভাগের পৃথক বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১০১ জনকে গ্রেফতার করা হয়েছে। মিরপুর মডেল থানা পুলিশ গত ২৪ ঘণ্টায় থানা এলাকার বিভিন্ন অপরাধপ্রবণ জায়গায় অভিযান চালিয়ে ৩৩ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন মোঃ নাছির হোসেন, মোঃ রিফাত, মোঃ সামস, মোঃ আব্দুর রহিম, মোঃ নুর আমিন, মোঃ রিপন, রাজু, মোঃ নূরুল ইসলাম কফিল, মোঃ শামীম, নাজমুর রহমান তালুকদার, নুর মোহাম্মদ, মোঃ শাহিদ আলম সুজন, মোঃ সবুজ মজুমদার, মোঃ ইব্রাহিম, রাকিবুল ইসলাম রেশাদ, মোঃ মামুন, মোঃ রুহুল আমিন, মোঃ পলাশ আহম্মেদ, মোঃ বারেক বেপারী, মোঃ ইয়াসিন, মোঃ আল আমিন, মোঃ ফয়সাল, মোঃ শরিফ, মাসুম বিল্লাহ, অনিক হাসান, হৃদয় দত্ত, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ রাশেদুল ইসলাম রাশেদ, মোঃ শাকিল, জোস্না আক্তার সুখি, মোঃ আলাউদ্দিন ভূঁইয়া, মোঃ মোবারক হোসেন বুলু ও মোঃ মোতাহার হোসেন।
অন্যদিকে ডিএমপির তেজগাঁও বিভাগ বৃহস্পতিবার ৭ মে বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে ৬৮ জনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে তেজগাঁও থানায় ৭ জন, শেরেবাংলা নগর থানায় ১২ জন, মোহাম্মদপুর থানায় ২৩ জন, আদাবর থানায় ৬ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৭ জন ও হাতিরঝিল থানায় ১৩ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন শাহরিয়ার খান হৃদয়, রুহুল আমিন সৈকত, আবু সুফিয়ান, মোঃ সোহেল মিজি, মোঃ সাকিব, আহম্মেদ ইভান, মোঃ ইসমাইল, মোঃ রিপন, সুমন, কাদের, মোঃ আরাফাত হোসেনসহ আরও অনেকে।
মিরপুর মডেল থানা ও তেজগাঁও বিভাগ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত সবাইকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। ডিএমপির উপ-পুলিশ কমিশনার মিডিয়া এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
স্টাফ রিপোর্টার: পূর্বাচল ৩০০ ফিট ও জলসিঁড়ি আবাসিক এলাকা সংলগ্ন সড়কের উভয় দিকে রাজউকের অনুমোদনবিহীন বিলবোর্ড উচ্ছেদে চতুর্থ দিনের মতো বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।শনিবার (০৩ অক্টোবর) সকাল ১০টা ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০২ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ৫০টি মামলা দায়ের করা হয় ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর ডেমরা, কামরাঙ্গীরচর ও বংশালে পৃথক ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন মোছা. পপি (৩৫), স্বপ্না বেগম (৩৮) এবং হাশেম (৪৮)। পুলিশ ও পরিবারের বরাত দিয়ে প্রাথমিক ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪২৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৭৯টি মামলা দায় ...
সব মন্তব্য
No Comments