স্টাফ রিপোর্টার: মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) তাদের মাসিক মানবাধিকার পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ করেছে। সংগঠনটি দেশের ১৬টি জাতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ এবং নিজস্ব অনুসন্ধানের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করেছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বর মাসে সারা দেশে অন্তত ২৩৬ জন নারী ও কন্যাশিশু সহিংসতার শিকার হয়েছেন, যার মধ্যে ৭৯ জন ধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষণের শিকারদের মধ্যে ৪৭ জন শিশু ও কিশোরী। ১৩ জন নারী ও কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে এবং ২৫ শিশুসহ ৪৯ জনকে যৌন নির্যাতন করা হয়েছে।
ধর্ষণের পর ৫ জন নারী ও কিশোরীকে হত্যা করা হয়েছে, যাদের মধ্যে তিনজন শিশু। ধর্ষণের পর এক নারী আত্মহত্যা করেছেন। এছাড়া যৌতুকের কারণে ৬ জনের মৃত্যু, ৪ জন আহত ও একজন আত্মহত্যা করেছেন। পারিবারিক সহিংসতায় ৪৩ জন নারীর মৃত্যু, ২৭ জন আহত এবং ২৬ জন আত্মহত্যা করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
একই মাসে সারা দেশে ৬৮টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় ৪ জন নিহত এবং ৫২৭ জনের বেশি নেতাকর্মী ও সাধারণ মানুষ আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মী, একজন বিএনপি ও একজন জামায়াতে ইসলামীর কর্মী।
এইচআরএসএস জানায়, ৬৮টি ঘটনার মধ্যে ৩৫টিই ছিল বিএনপির অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে, যাতে ৩৪০ জন আহত ও একজন নিহত হন। বিএনপি-জামায়াত সংঘর্ষে ৭টি ঘটনায় ৬১ জন, বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষে ৬টি ঘটনায় একজন নিহত ও ৪২ জন আহত হয়েছেন। আগস্টের তুলনায় সেপ্টেম্বরে রাজনৈতিক সহিংসতা কিছুটা কমেছে। আগস্টে ৭০টি ঘটনায় ৭ জন নিহত ও ৫৩৬ জন আহত হয়েছিলেন।
প্রতিবেদনে মব সহিংসতা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সেপ্টেম্বরে ৩৫টি মব সহিংসতার ঘটনায় ৯ জন নিহত ও ৩২ জন আহত হয়েছেন। চুরি, ডাকাতি, ছিনতাই, আধিপত্য বিস্তার ও ধর্মীয় অবমাননাকে কেন্দ্র করে এসব ঘটনা ঘটে।
এছাড়া ২০টি ঘটনায় ৩৫ জন সাংবাদিক হামলা ও হয়রানির শিকার হয়েছেন। এর মধ্যে ১৬ জন আহত, ১২ জন লাঞ্ছিত ও ৩ জন হুমকির মুখে পড়েছেন। সাইবার নিরাপত্তা আইনে একজন সাংবাদিককে আটক করা হয়েছে। মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপের ১২টি ঘটনায় ১৪ জনকে আটক ও ১২টি মামলায় ২৬ জনকে আসামি করা হয়েছে।
কারাগারে ২১ জন বন্দির মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ১১ জন দণ্ডপ্রাপ্ত ও ১০ জন বিচারাধীন ছিলেন। আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে ৩ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে একজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ রয়েছে। বাংলাদেশ-ভারত সীমান্তে বিএসএফের হামলায় ৩টি ঘটনায় ২ বাংলাদেশি নিহত ও ৩ জন আহত হয়েছেন। বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে ১০০ জনের বেশি মানুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে।
এইচআরএসএসের নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম বলেন, সেপ্টেম্বরে মানবাধিকার পরিস্থিতির কিছু সূচকে উন্নতি হলেও রাজনৈতিক সহিংসতা, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকেন্দ্রিক সহিংসতা, ক্যাম্পাস সহিংসতা, গণপিটুনি, সাংবাদিক নির্যাতন, নারী ও শিশু নির্যাতন এবং সীমান্ত সহিংসতা অব্যাহত রয়েছে।
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য ও অসত্য তথ্য একটি ‘অশুভ সংকেত’ হিসেবে দেখা দিয়েছে, যা প্রতিরোধে তরুণদের সচেতন ও দায়িত্বশীল ...
স্টাফ রিপোর্টার: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, অনলাইনে বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থা চালু হলে বিবাহ সংক্রান্ত অনিয়ম, বাল্যবিবাহ ও অননুমোদিত বহুবিবাহ প্রতিরোধ সহজ হবে। একই ...
স্টাফ রিপোর্টার: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি জানান, বিষয়টি একটি আইনি প ...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরের ডেগেরচালার ফকির মার্কেট এলাকায় মেট্রিক্স গার্মেন্টসে লাগা আগুন সাড়ে ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। শনিবার ৩ অক্টোবর দুপুর ২টা ৪৪ মিনিটে ৮ তলা ভবনের তৃতী ...
সব মন্তব্য
No Comments