দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে মাদক সেবনের জন্য বাবার কাছে ২০০ টাকা চাওয়ার পর ২০ টাকা দেওয়াকে কেন্দ্র করে বাবাকে মারধরের ঘটনায় বড় ভাই এমদাদ হোসেন রাসেল (৩৫) ছোট ভাইয়ের হাতে খুন হয়েছে। ডাব কাটার হাসুয়া দিয়ে তাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাই ইমরান হোসেনের (৩০) বিরুদ্ধে। গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাসেলের মৃত্যু হয়। শুক্রবার (২ অক্টোবর) উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের তাজপুর গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত মাদকাসক্ত রাসেল একই গ্রামের ডাব ব্যবসায়ী আহাদ হোসেনের বড় ছেলে। অভিযুক্ত ইমরান হোসেন শিল্পনগরী আলøারদর্গায় একটি পারটেক্স কোম্পানিতে চাকরি করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা ১১টার দিকে রাসেল তার বাবা আহাদ হোসেনের কাছে ২০০ টাকা চান। রাসেল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত থাকায় তার অত্যাচারে পরিবারের সদস্যরা অতিষ্ঠ ছিল বলে স্থানীয়রা জানান। এ কারণে বাবা আহাদ হোসেন ২০০ টাকার পরিবর্তে তাকে ২০ টাকা দিয়ে চলে যেতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে রাসেল তার বাবাকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। বাবাকে মারধরের ঘটনা জানতে পেরে ছোট ভাই ইমরান হোসেন বাড়িতে গিয়ে বাবার ডাব কাটার হাসুয়া দিয়ে রাসেলের পায়ে কোপ দিলে সে গুরুতর আহত হন।
পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে কুষ্টিয়া জেনারের হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যায় অতিরিক্ত রক্তক্ষরণে রাসেলের মৃত্যু হয়। নিহত রাসেলের বিরুদ্ধে দৌলতপুর থানায় ৩টি এবং ঈশ্বরদী থানায় একটি মাদকের মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনার পর অভিযুক্ত ছোট ভাই ইমরান হোসেন পলাতক রয়েছেন। এদিকে রাসেলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় অ্যাম্বুলেন্সের সঙ্গে থাকা ৩ জনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ কররে তারা পুলিশের কাছে হত্যার ঘটনা স্বীকার করেছে।
এবিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, রাসেল তার বাবার কাছে ২০০ টাকা চান। বাবা ২০০ টাকার পরিবর্তে ২০ টাকা দেওয়ায় রাসেল ÿুব্ধ হয়ে তার বাবাকে মারধর করে। এতে ক্ষিপ্ত হয়ে ছোট ভাই ইমরান বাড়িতে থাকা হাসুয়া দিয়ে রাসেলের পায়ে কোপ দেয়। এতে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে কুষ্টিয়া ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাসেলের মৃত্যু হয়। রাসেলকে রাজশাহীতে নেওয়া অ্যাম্বুলেন্সে থাকা ৩জনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা হত্যার কথা স্বীকার করেছে। ঘটনার পর অভিযুক্ত ইমরান বর্তমানে পলাতক রয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য গতকাল শনিবার কুষ্টিয়া জেনারেল হাসপাতাল পাঠানো হয়েছে বলে তিনি জানিয়েছেন।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়কের দপদপিয়া সেতুর টোল প্লাজা থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার অংশজুড়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সরেজমিনে দেখা গেছে, সড় ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোয়াদ মিয়া (৭) ও আরাফাত মিয়া (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে আপন দুই ভাই। রোববার (১১ অক্টোবর) সকাল পৌনে ৭টার দিকে উপজেলার পা ...
মোঃ রায়হান উদ্দিন, বেনাপোল প্রতিনিধি: বেনাপোলে ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির নেতৃবৃন্দের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কুরুচিপূর্ণ মিথ্যা অপপ্রচার ও অসম্মানজনক মন্তব্যের প্রতিবাদে বেনাপোল ...
মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।। উপকূলীয় জেলা সাতক্ষীরাসহ আশপাশের অঞ্চলের অর্থোপেডিক চিকিৎসায় এক নির্ভরতার নাম হয়ে উঠেছেন ডা. হুমায়ূন কবির। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের হাড়-জোড় ও অর্থোপেডিক ...
সব মন্তব্য
No Comments