স্টাফ রিপোর্টার: পূর্বাচল ৩০০ ফিট ও জলসিঁড়ি আবাসিক এলাকা সংলগ্ন সড়কের উভয় দিকে রাজউকের অনুমোদনবিহীন বিলবোর্ড উচ্ছেদে চতুর্থ দিনের মতো বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার (০৩ অক্টোবর) সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। যৌথ অভিযানে রাজউকের অনুমোদনবিহীন মোট ২০টি অবৈধ বিলবোর্ড উচ্ছেদ করা হয়। উক্ত অভিযানে অভিযানে ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. তারেক জুবায়েরসহ গুলশান ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও রাজউকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপনগর পরিকল্পনাবিদসহ রাজউকের একটি প্রতিনিধি টিম উপস্থিত ছিলেন।
সড়কের সৌন্দর্য রক্ষায় অনুমোদনহীন বিলবোর্ড উচ্ছেদে এই যৌথ অভিযান কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান থাকবে।
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০২ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ৫০টি মামলা দায়ের করা হয় ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর ডেমরা, কামরাঙ্গীরচর ও বংশালে পৃথক ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন মোছা. পপি (৩৫), স্বপ্না বেগম (৩৮) এবং হাশেম (৪৮)। পুলিশ ও পরিবারের বরাত দিয়ে প্রাথমিক ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪২৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৭৯টি মামলা দায় ...
ফরিদপুর অফিস: ফরিদপুরের চরভদ্রাসনে ১৩ বছর বয়সী মাদরাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে মো. মাছুদ (২৭) নামের প্রতিষ্ঠানটির মুহতামিমকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে চরভদ্ ...
সব মন্তব্য
No Comments