নেপালের নতুন প্রধানমন্ত্রী কেপি শর্মা আলি।

প্রকাশ : 16 Jul 2024
নেপালের নতুন প্রধানমন্ত্রী কেপি শর্মা আলি।

আন্তর্জাতিক ডেস্ক: নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন কেপি শর্মা আলি। সোমবার ( ১৫ জুলাই ) কাঠমুন্ডুর মহারাজগঞ্জের শীতল নিবাসের প্রেসিডেন্ট কার্যালয় এক অনুষ্ঠানে নোপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পাউদেব শপথ গ্রহণ পাঠ করান। 


কেপি শর্মার এই শপথনুষ্ঠানের মধ্যে চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রীর দ্বায়িত্ব গ্রহণ করলেন।

গত শুক্রবার ( ১২ জুলাই ) সংসদে আস্তা ভােটে বিদায়ী প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল হেরে গেলে প্রেসিডেন্ট পাইদেল রাজনৈতিক দলগুলোকে সরকার গঠনের আমন্ত্রণ জানান।

নেপাল সংসদের ২৭৫ আসনের ৮৮টি কংগ্রেস এবং ইউএমএল ৭৮টি আসন রয়েছে । সরকার গঠনে প্রয়োজন ১৩৮টি আসন। 


নেপালের জোট সরকারের অন্যতম শরিক ইউএমএল প্রধানমন্ত্রী পুষ্প কামাল দাহালের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছেন।১০ জুলাই বুধবার দলটি এ ঘোষণা দিয়ে তাদের ৮মন্ত্রী পদত্যাগ করেছেন।

ইউএমএল একটি জাতীয় সরকার গঠনের বর্তমান জোট সরকারের উপর থেকে তাদের সমর্থন প্রত্যাহার করায় বিদায়ী প্রধানমন্ত্রী পুষ্প কামাল দাহাল সংখ্যাগরিষ্ঠতা হারান।

জানাযায়, চলতি বছরের মার্চে ইউএমএলের সঙ্গে জোট বাধেন পুষ্প দাহাল। এর আগে কংগ্রেসের সাথে জোট বেধেছিলেন তিনি।

৮ জুলাই সোমবার ইউএমএর ও কংগ্রেস একটি চুক্তিতে পৌঁছায়।চুক্তিনুযায়ী কংগেস নেতা কেপি শর্মা ওলি নতুন জাতীয় ঐক্য সরকারের প্রধানমন্ত্রী হিসেবে আগামী দেড় বছর দ্বায়িত্ব পালন করবেন।সরকারের বাকি সময়টায় প্রধানমন্ত্রী হবেন কংগ্রেসের সভাপতি  শের বাহাদুর দিউরা।


সম্পর্কিত খবর

;