স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ৬ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ের তথ্য এটি। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এই তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী হিসেবে শনাক্ত হয়েছেন ১,৩১৮ জন এবং নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৮২ জন। এ নিয়ে গত ১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২,৩২,৮২৩ জন এবং মোট নিশ্চিত রোগীর সংখ্যা ২৪,০৭৩ জন।
এছাড়া ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামে মোট ভর্তি হয়েছেন ২,০৭,৪২৮ জন রোগী। তাদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১,৯৮,৭৫২ জন।
মৃত্যুর তথ্যে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামজনিত মৃত্যু ৬ জনের মধ্যে ঢাকায় ৫ জন এবং ঢাকার বাইরে ৫ জন - তথ্য বিবরণীতে এভাবে উল্লেখ থাকলেও গত ২৪ ঘণ্টার মোট মৃত্যু ৬ জন হিসেবে চূড়ান্ত করা হয়েছে। ১৫ মার্চ থেকে অদ্যাবধি সন্দেহজনক হামে মোট মৃত্যু হয়েছে ১,১৫৮ জনের এবং নিশ্চিত হামে মোট মৃত্যু হয়েছে ১০৫ জনের।
স্টাফ রিপোর্টার: নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেন, প্রয়োজনে আরো ভ্যাকসিন আমদানি করার সক্ষমতা সরকারের রয়েছে। শিশুদের নিউমোন ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে হামে মোট ৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে ২ জনের এবং নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ২ জনের। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সে ...
স্টাফ রিপোর্টার: ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য ও তাঁদের পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় ডায়াবেটিস পরীক্ষা এবং বিনামূল্যে জরায়ু ক্যান্সার স্ক্রিনিং ক্যাম্প করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সকাল ৮ট ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে হামে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট ৬ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, ১০ নভেম্বর সকাল ৮ট ...
সব মন্তব্য
No Comments