রাজশাহী অফিস: ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘মেটিকুলাস ডিজাইনের নির্বাচন’ বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক সাবেক এমপি হারুনুর রশিদ।
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশটি সন্ধ্যায় গোবরাতলা ইউনিয়নে অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।
সমাবেশে হারুনুর রশিদ অভিযোগ করে বলেন, জামায়াতে ইসলামীকে সন্তুষ্ট করতে তৎকালীন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সারা দেশে দলটির চাহিদা অনুযায়ী আসন দিয়েছেন। তা না হলে জামায়াত নির্বাচনে আসত না। তার দাবি, এই নির্বাচন পূর্বপরিকল্পিত সমঝোতার ভিত্তিতে করা হয়েছে।
তিনি আরও বলেন, জামায়াত ইসলামের ভোট ১ লাখ ৯০ হাজার কোনো দিনই ছিল না, ভবিষ্যতেও থাকবে না। আসমান থেকে ভোট এসেছে নাকি এগুলো জান্নাত থেকে নেমে এসেছিল হুর-পরি। এটা আমরা জানি। জামায়াত ইসলামকে সন্তুষ্ট করার জন্য ড. ইউনূস সাহেব সারা বাংলাদেশে তাদের চাহিদামতো সিট দিয়ে গেছেন।
হারুনুর রশিদ তার বক্তব্যে বলেন, জামায়াত ইসলাম পিআর চায়, গণভোট দিতে হবে নইলে নির্বাচন করবে না বলে দাবি তুলেছিল। এখন নির্বাচন না দিলে সংকট তৈরি হবে, ড. ইউনূসকে বিদায় নিতে হবে। তিনি আর ক্ষমতায় দীর্ঘায়িত থাকতে পারবেন না বলেও মন্তব্য করেন।
তিনি অভিযোগ করে বলেন, তখন জামায়াতে ইসলামের সঙ্গে সমঝোতা করা হয়েছে, তারা কোন কোন সিট চান তার তালিকা নেওয়া হয়েছে। জামায়াতে ইসলাম যে তালিকা ড. ইউনূসকে দিয়েছে, সেগুলোই দিয়ে সন্তুষ্ট করে তিনি বিদায় নিয়েছেন। এই হলো ইতিহাস, এই হলো ঘটনা।
চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে বিএনপির পরাজয় প্রসঙ্গে তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জে বিএনপি হারে নাই। আপনারা হারেননি, আমি দায়িত্ব নিয়ে বলছি আপনারা হারেননি। ড. ইউনূসের মেটিকুলাস ডিজাইনের নির্বাচন, এটি হচ্ছে বাস্তব ঘটনা।
এ সময় সমাবেশে আরও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, গোবরাতলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তাসেম আলীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী হিসেবে হারুনুর রশিদ দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন। তিনি ১৯৯৬, ২০০১ এবং ২০১৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
স্টাফ রিপোর্টার: কমরেড আ.ফ.ম. মাহবুবুল হকের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হল ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর অঙ্গ, সহযোগী সংগঠনগুলোর কার্যক্রমের পাশাপাশি গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের প্রচার-প্রচারণাও নিষিদ্ধ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিম ...
স্টাফ রিপোর্টার: ‘কূটনৈতিক পাড়ায় কী হচ্ছে না হচ্ছে আমরা আসলে জানি না। সুতরাং এটা নিয়ে প্রতিক্রিয়া জানানোর কিছু নাই।’শেখ হাসিনার পাসপোর্টকে কেন্দ্র করে কূটনৈতিক পাড়ায় কী আলোচনা হচ্ছে এবং এনিয়ে ...
স্টাফ রিপোর্টার: আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে রাজশাহী, ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। ইতিমধ্যে পার্টির ফো ...
সব মন্তব্য
No Comments