যশোর-৬ আসন

সাবেক সংসদ সদস্য আজিজুল ইসলাম গ্রেপ্তার

প্রকাশ : 23 Nov 2026
সাবেক সংসদ সদস্য আজিজুল ইসলাম গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: যশোর-৬ (কেশবপুর) আসনের সাবেক সংসদ সদস্য মো. আজিজুল ইসলামকে রাজধানীর লালমাটিয়া থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে লালমাটিয়ার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।


ডিবির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) জিয়াউদ্দিন আহম্মেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, গ্রেপ্তারের পর আজিজুল ইসলামকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে এবং তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


ডিবি পুলিশের তথ্যমতে, আজিজুল ইসলামের বিরুদ্ধে যশোরে একাধিক মামলা রয়েছে। তবে কোন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা।


আজিজুল ইসলামের বাড়ি যশোরের কেশবপুরে। তাঁর বয়স ৩৩ বছর। তিনি একসময় কেশবপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি জেলা পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন।


কেশবপুরের প্রয়াত সাবেক সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের স্নেহভাজন হিসেবে তিনি এলাকায় পরিচিত ছিলেন।


২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে যশোর-৬ (কেশবপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ওই নির্বাচনে তিনি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারকে পরাজিত করেন।


জেলা পরিষদের সদস্য পদ থেকে পদত্যাগ করে তিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন। ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিলে তিনি সংসদ সদস্য পদ হারান।


সম্পর্কিত খবর

;