ডেস্ক রিপোর্ট: পারমাণবিক স্থাপনার তালিকা বিনিময় করল ভারত ও পাকিস্তান। দ্বিপাক্ষিক একটি চুক্তির অধীনে প্রতি বছর জানুয়ারির ১ তারিখে দেশ দুটি পারমাণবিক স্থাপনা সম্পর্কিত তথ্য ভাগাভাগি করে।
তারই ধারাবাহিকতায় এ বছরও তালিকা বিনিময় করল চির প্রতিদ্বন্দ্বী দুই প্রতিবেশী দেশ। তাছাড়া ২০০৮ সালের একটি চুক্তির আওতায় উভয় পক্ষ তাদের হেফাজতে থাকা বেসামরিক নাগরিক ও জেলেদের তালিকাও বিনিময় করেছে।
শনিবার এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। খবরে বলা হয়, তালিকাটি বিনিময় করা হয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে পারমাণবিক স্থাপনা ও সুবিধাগুলোতে আক্রমণ নিষিদ্ধর একটি চুক্তির অধীনে।
দেশ দুটির মধ্যে ১৯৮৮ সালের ৩১ ডিসেম্বর এ বিষয়ক একটি চুক্তি সই হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, নয়াদিল্লি ও ইসলামাবাদ কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে চুক্তির আওতায় পারমাণবিক স্থাপনা ও সুবিধাগুলোর তালিকা বিনিময় করেছে। চুক্তিটি ২৭ জানুয়ারি ১৯৯১ সালে কার্যকর হয়।
অন্যান্য বিষয়ের সঙ্গে ভারত ও পাকিস্তান একে অপরকে প্রতি বছরের ১ জানুয়ারি চুক্তির আওতায় পরমাণু স্থাপনা ও সুযোগ-সুবিধা সম্পর্কে অবহিত করে।
বিবৃতিতে বলা হয়, এবার নিয়ে টানা ৩১ বারের মতো এ ধরনের তালিকা বিনিময় করা হলো। চুক্তির আওতায় উভয় দেশই তাদের পারমাণবিক স্থাপনার অক্ষাংশ ও দ্রাঘিমাংশ সম্পর্কে অবহিত করে থাকে।
পারমাণবিক স্থাপনা বা সুবিধা শব্দটি দিয়ে মূলত পারমাণবিক শক্তি, গবেষণা চুল্লি, জ্বালানি তৈরি, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, আইসোটোপ পৃথকীকরণ ও পুনঃপ্রক্রিয়াকরণ সুবিধাকে বোঝায়।-যুগান্তর
আন্তর্জাতিক ডেস্ক: কলম্বিয়ার রাজনীতিতে বড় আলোড়ন ফেলে আইনসভার উচ্চকক্ষ সেনেটের সদস্য হিসেবে শপথ নিয়েছেন প্রাক্তন পর্ন ছবির তারকা ও অভিনেত্রী দেইসি আলেখান্দ্রা ওমানিয়া ওরতিজ। জনগণের ভোটে লাতিন আমের ...
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ জাপানে আঘাত হানা ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১৩ জনে দাঁড়িয়েছে। বুধবার ভোর থেকে উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের সন্ধানে তল্লাশি চাল ...
আন্তর্জাতিক ডেস্ক: জাপানের দক্ষিণাঞ্চলে মঙ্গলবার ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল কুমামোতো প্রিফেকচারে। ভূমিকম্পের পর সম্ভা ...
আন্তর্জাতিক ডেস্ক: চীন-ভারত সীমান্তে ফের উত্তেজনা বেড়েছে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) সংলগ্ন এলাকায় উভয় দেশ যুদ্ধবিমান মোতায়েন করেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা গেছে।এনডিটিভি ও আন্তর্জাতিক ...
সব মন্তব্য
No Comments