স্টাফ রিপোর্টার: আমাদের মধ্যে চিন্তার পরিচ্ছন্নতা থাকলে শিশু আছিয়াকে এই ছোট্ট বয়সে জীবন দিতে হতো না।আমাদের চারপাশে কিছু মানুষের নোংরা মানসিকতা ও পাশবিকতার কারনেই শিশু আছিয়ার সঙ্গে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। অবিলম্বে শিশু আছিয়ার খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)'র ভাইস চেয়ারম্যান লে. কর্ণেল (অব:) হেলাল উদ্দিন।
আজ এবি পার্টি আয়োজিত চলমান গণইফতারের ১৩তম দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দাবি করেন। ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম খোকন এর সভাপতিত্বে ও কেন্দ্রীয় সহকারী শিক্ষা সম্পাদক ফয়সাল মনির এর সঞ্চালনায় গণইফতারে আরও বক্তব্য রাখেন, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সদস্য সচিব সফিউল বাসার, বারকাজ নাসির আহমদ, সহ দপ্তর সম্পাদক আব্দুল হালিম নান্নু, পল্টন থানা আহবায়ক আবদুল কাদের মুন্সী, ঢাবি ছাত্রপক্ষের নেতা আসিফ হাসান ও ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব মাহমুদুল হাসান।
প্রধান অতিথির বক্তব্যে কর্ণেল হেলাল আরও বলেন, আমরা বিগত স্বৈরাচার হাসিনাকে হটিয়েছি ছাত্রজনতার নেতৃত্বে । গত জুলাই গণঅভ্যুত্থানে রিকশাওয়ালারা নায়কোচিত ভূমিকা পালন করেছেন, ঐ কঠিন সময়ে যখন অ্যাম্বুলেন্স রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বন্ধ করে দেওয়া হয়েছিলো, তখন আমাদের রিকশাওয়ালা ভাইয়েরাই বিকল্প অ্যাম্বুলেন্সের ভূমিকা পালন করেছেন। আপনারাই এই আন্দোলনের মূল চালিকা শক্তি ছিলেন।
এবি পার্টি আপনাদেরকে নিয়েই একটি বৈষম্যবিহীন রাষ্ট্র গঠন করতে চায়।
সভাপতির বক্তব্যে এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম খোকন বলেন, বিগত ফ্যাসিবাদি শাসন ব্যবস্থা আমাদের রাষ্ট্রীয় প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলেছে। গোটা রাষ্ট্র ব্যবস্থা লুটপাটের মহা উৎসবে পরিণত করা হয়েছিলো। বিরোধী মতের রাজনৈতিক দলের নেতাকর্মীদের নির্যাতনের ষ্টীম রোলার চালানো হয়েছে। ফ্যাসিবাদকে দীর্ঘায়িত করতে আমাদেরকে দিনের পর দিন জেলে বন্দী রেখেছিলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আয়নাঘর তৈরি করা হয়েছিলো । এতোকিছু স্বত্বেও খুনি হাসিনা তার পতন ঠেকাতে পারেন নাই বলে মন্তব্য করেন তিনি।
গণ ইফতার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবা ও জনকল্যাণ বিষয়ক সহ সম্পাদক তোফাজ্জল হোসেন রমিজ,কেফায়েত হোসেন তানভীর, যুবপার্টির দফতর সম্পাদক আমানুল্লাহ সরকার রাসেল, সহ দপ্তর সম্পাদক আব্দুল হালিম নান্নু, শরন চৌধুরী, মশিউর রহমান মিলু, সহঃ অর্থ সম্পাদক আবু বক্কর সিদ্দিক ও সহঃ প্রচার সম্পাদক রিপন মাহমুদ, আজাদুল ইসলাম আজাদ, যাত্রাবাড়ী থানা আহবায়ক আরিফ সুলতান সহ কেন্দ্রীয়, মহানগরী, যুবপার্টি ও ছাত্রপক্ষের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার ঢাকাস্থ ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বাংলাদেশের অখণ্ডতা বিরোধী সাম্প্রতিক বক্তব্যের তীব্র প্র ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে বাজেট আলোচনার সময় জামায়াতে ইসলামী ও নারী সংসদ সদস্যদের পোশাক নিয়ে বিতর্কিত মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন সরকারি দল বিএনপির সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। তার বক্ত ...
স্টাফ রিপোর্টার: প্রতি তিন মাস অন্তর বাজেট বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করে তার তথ্য জনসাধারণের জন্য উন্মুক্ত করার দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন। দলটির নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল বলেছেন, ...
স্টাফ রিপোর্টার: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন, কর্ম ও বহুমুখী রাষ্ট্রনায়কোচিত অবদান নিয়ে আরও বস্তুনিষ্ঠ ও উচ্চমানের গবেষণার ওপর গুরুত্বারোপ করেছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয় ...
সব মন্তব্য
No Comments