স্টাফ রিপোটার: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ এমন একটা দল, যারা সবসময় জনগণের সাথে প্রতারণা করছে, এরা প্রতারক দল, এদের জনগণের সাথে কোন সম্পর্ক নেই।
তিনি বলেন, নির্বাচনের তিনমাস পরে আবার সেই আওয়ামী লীগে ভোট দেয়া লোকগুলো বলে "আগে জানলে তোর ভাঙ্গা নৌকায় উঠতাম না"।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টাস ইউনিটিতে এক আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।" গণতন্ত্র রক্ষা ও একদফা দাবি আদায়ে মরহুম সাইফুদ্দিন আহমেদ মনির ভূমিকা" শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।জাতীয়তাবাদী সমমনা জোট এ সভার আয়োজন করে।
মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ এমনভাবে কথা বলে, দেশটা যে তাদের পৈত্রিক সম্পত্তি। তারা ভাবে, এটা আমার, তুমি আবার এর মধ্যে নাক গলাও কেন! গতকাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কথা তুলে ধরে বলেন "তিনি শেষ বার্তা দিয়েছেন, আগামী নির্বাচনে প্রধান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকবেন, তিনি আবার নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হবেন এমন মন্তব্যে জবাবে মির্জা ফখরুল বলেন, যদি জানেন আপনারা জয়ী হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাই হবেন, তবে ভোট করার দরকার কি?
তিনি বলেন, আওয়ামী লীগের সাথে জনগণের কোন সম্পর্ক নেই। এরা নির্বাচনের আগে সুন্দর সুন্দর কথা বলে, এমনভাবে আকৃষ্ট করে, এরপর তারা ভোট দেয়। নির্বাচনের তিনমাস পর তাদের সেই চিরাচরিত চরিত্র ফুটে ওঠে।
আওয়ামী লীগ বলে তত্ত্বাবধায়ক সরকার নাকি আজিমপুর কবরস্থানে পাঠিয়ে দিয়ে কবর দেয়া হয়েছে, "যদি এই ব্যবস্থা কবরই দিবেন, তাহলে এই তত্ত্বাবধায়ক সরকারের নিয়ে এতো মানুষকে হত্যা করলেন কেন; এমন প্রশ্ন রাখেন বিএনপি মহাসচিব।
তিনি বলেন, বাংলাদেশের যে রাজনৈতিক যে সংস্কৃতি তা দুর্ভাগ্যজনকভাবে একদলীয় প্রতিষ্ঠা হয়েছে। একটি রাজনৈতক দল আরেকটি রাজনৈতিক দলকে বিশ্বাস করে না। আজ ৫২ বছর পরও ভাবতে হয় নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে, অথচ আমাদের আশপাশের দেশগুলোতে নির্বাচনী সুষ্ঠু ব্যবস্থাপনা প্রতিষ্ঠা হয়েছে।
তিনি সরকারকে হুশিয়ারি উচ্চারণ করে বলেন, এখন সময় আছে, সেফ এক্সিট নেন, পদত্যাগ করে সরে গিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দেন। নতুবা জনগণের আন্দোলনে আপনাদের করুন পরিনতি ভোগ করতে হবে।
এনপিপির চেয়ারম্যান ড ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জাগপা সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান, সাধারণ সম্পাদক এস এম শাহাদত হোসেন, এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, এডিপি চেয়ারম্যান ক্বারী আবু তাহের, বিকল্প ধারার নূরুল ইসলাম বেপারী, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান এস এম শাওন সাদেকি, মাইনরিটি জনতা পার্টির চেয়ারম্যান সুকৃতি মন্ডল প্রমুখ।
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং চীনের কমিউনিস্ট পার্টির সিপিসির মধ্যে একটি সমঝোতা স্মারক এমওইউ স্বাক্ষরিত হয়েছে। আজ বৃহস্পতিবার, ২৫ জুন চীনের স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটে বেইজিংয়ে ...
স্টাফ রিপোর্টার: ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে জাতীয় সংসদে সাধারণ আলোচনায় সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যদের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য উঠে এসেছে। সরকারি দলের সদস্যরা বাজেটকে গণমুখী ও ‘ইতিহ ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপি। মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার পর্যন ...
স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগ কর্তৃক সংঘটিত সকল গুম, খুন ও গণহত্যার বিচারের দাবিতে রাজধানীতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর বিজয়নগর মোড়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধ ...
সব মন্তব্য
No Comments