ডেস্ক রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় দেশে হামে আক্রান্ত হয়ে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হামে ২ জন এবং নিশ্চিত হামে ১ জনের মৃত্যু হয়েছে। ২৭ সেপ্টেম্বর সকাল ৮:০০ টা থেকে ২৮ সেপ্টেম্বর সকাল ৮:০০ টা পর্যন্ত এই মৃত্যুর ঘটনা ঘটে।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ২১৪ জন। এ নিয়ে ১৫-০৩-২০২৬ থেকে অদ্যাবধি মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৮৯ হাজার ২৫৫ জন।
একই সময়ে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৯৬ জন। ১৫-০৩-২০২৬ থেকে অদ্যাবধি মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২১ হাজার ৩০৮ জন। এছাড়া ১৫-০৩-২০২৬ থেকে অদ্যাবধি মোট সন্দেহজনক হাম রোগীর ভর্তির সংখ্যা ১ লাখ ৬৭ হাজার ৪৬৯ জন এবং হাসপাতাল হতে মোট ছাড় পাওয়া রোগীর সংখ্যা ১ লাখ ৬০ হাজার ৭০৫ জন।
মৃত্যুর তথ্যে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা ২ জন এবং নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১ জন। ফলে গত ২৪ ঘণ্টায় মোট মৃত্যু ৩ জন। ১৫-০৩-২০২৬ থেকে অদ্যাবধি মোট সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা ৯৯৮ জন এবং মোট নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১০১ জন।
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হামে মৃত্যু ৪ জন এবং নিশ্চিত হামে মৃত্যু ৪ জন। এছাড়া আরও ১ জনের মৃত্যুর তথ্য যাচাই চলছে। স্বাস্থ্য অধিদপ্তরে ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হাম সন্দেহে ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ৯৮০ জন।২৫ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ২৬ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত স্বাস্থ্য অ ...
স্টাফ রিপোর্টার: হাম প্রতিরোধে বাদ পড়া শিশুদের জন্য দেশব্যাপী বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করেছে সরকার। শনিবার ঢাকার মহাখালীর কড়াইলে টিএন্ডটি খেলার মাঠে দেশব্যাপী বিশেষ হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ...
বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক: কোভিড-১৯ মহামারির ছয় বছর পর বিশ্ব কি পরবর্তী মহামারির জন্য প্রস্তুত — এই প্রশ্ন সামনে রেখে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে দ্বিতীয় উচ্চ-পর্যায়ের বৈঠকে বসেছেন ...
সব মন্তব্য
No Comments