ডেস্ক রিপোর্ট : অনুমতি ছাড়া ফোন আলাপ রেকর্ড করা এবং তা ছড়িয়ে দেয়ার মতো ঘটনা ঘটছে অহরহ। তাছাড়া অনেকের ফোনে অটো কল রেকর্ড হয়। এই বিষয়গুলোর কারণে অনেকেই নিশ্চিত হতে পারেন না, ফোনের অপর পাশের ব্যক্তিটি কথাগুলো রেকর্ড করছেন কি-না।
এবার ফোনের অন্য প্রান্তের ব্যক্তিটিকে না জানিয়ে মোবাইলে কল রেকর্ডিংয়ের দিন ফুরাচ্ছে। অ্যানড্রয়েড ফোনে যথেচ্ছা কল রেকর্ডিংয়ে বিধি-নিষেধ চাপিয়েছে গুগল।
জানা গেছে, নতুন স্মার্ট ফোনে কল রেকর্ডিংয়ে বসালেই একটি যান্ত্রিক স্বরে ফোনের ওপারে থাকা ব্যক্তির কাছে বার্তা যাবে, ‘আপনার এই কলটি রেকর্ড করা হচ্ছে। আবার রেকর্ডিং বন্ধ করা হলে সেই বার্তাও দু’জনে পাবেন। কনফারেন্স কলের ক্ষেত্রেও তাই হবে।
গুগল কল রেকর্ড অ্যালার্ট যেমন হবে—
১. ফোনে আগের মতো এক তর
২. গুগল ডায়ালার প্রিইনস্টল অ্যাপ থেকেই ফোন করতে হবে।
৩. ফোনটিকে রেকর্ডিংয়ে দিলে একটি যান্ত্রিক ভয়েসে দু’পক্ষকেই শোনাবে এই কলটি রেকর্ড হচ্ছে।
৪. এটিকে কোনো ভাবেই এড়ানো যাবে না।
৫. তবে থার্ডপার্টি অ্যাপ দিয়ে কল রেকর্ডিং করা সম্ভব।-আমাদের সময়. কম
স্টাফ রিপোর্টার: গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)-তে আন্তর্জাতিক প্রযুক্তি উৎসব ‘অটোমেক ২.০’ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথ ...
ডেস্ক রিপোর্ট: বর্তমান সময়ে স্মার্টফোনের ব্যবহার শুধু ফোনকল বা সামাজিক যোগাযোগমাধ্যমেই সীমাবদ্ধ নেই। অফিসের কাজ, অনলাইন ক্লাস, ভিডিও দেখা, গেমিং, ছবি তোলা কিংবা ডিজিটাল লেনদেন—সবকিছুর জন্যই এখন স্মার ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারে হঠাৎ করে প্রযুক্তিগত বিভ্রাট দেখা দিয়েছে। রবিবার (১৯ জুলাই) দুপুরের পর থেকে ব্যবহারকারীরা বিশেষ কর ...
চট্টগ্রাম অফিস: নিজেদের তৈরি আকর্ষণীয় হিউম্যানয়েড রোবটের প্রদর্শনীর মাধ্যমে চট্টগ্রামে নতুন ব্র্যান্ডশপ চালু করেছে বৈশ্বিক এআই ডিভাইস ইকোসিস্টেম প্রতিষ্ঠান অনার। ১৫ জুলাই নগরের আগ্রাবাদ কমার্শিয়াল এলা ...
সব মন্তব্য
No Comments