চট্টগ্রাম অফিস: নিজেদের তৈরি আকর্ষণীয় হিউম্যানয়েড রোবটের প্রদর্শনীর মাধ্যমে চট্টগ্রামে নতুন ব্র্যান্ডশপ চালু করেছে বৈশ্বিক এআই ডিভাইস ইকোসিস্টেম প্রতিষ্ঠান অনার। ১৫ জুলাই নগরের আগ্রাবাদ কমার্শিয়াল এলাকার আখতারুজ্জামান সেন্টারে নতুন এ ব্র্যান্ডশপের উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল অনারের হিউম্যানয়েড (মানবসদৃশ) রোবট। অতিথি ও দর্শনার্থীদের সঙ্গে কথা বলে, হাত মিলিয়ে এবং ছবি তুলে সবার দৃষ্টি কাড়ে রোবটটি। অনারের বিভিন্ন স্মার্ট প্রযুক্তি সম্পর্কে তথ্য দেওয়ার পাশাপাশি কেনাকাটায়ও সহায়তা করে এটি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অনার বাংলাদেশের হেড অব বিজনেস আব্দুলøাহ আল মামুন।
অনারের ফ্ল্যাগশিপ স্মার্টফোন থেকে শুরু করে বাজেট-বান্ধব সব ধরণের স্মার্টফোন পাওয়া যাবে নতুন এই ব্র্যান্ডশপে। পাশাপাশি অনারের বিভিন্ন আইওটি ডিভাইসও কিনতে পারবেন ক্রেতারা।
উদ্বোধনী অনুষ্ঠানে মো. আশরাফুল আমিন বলেন, “ক্রেতাদের জন্য মানসম্মত পণ্য এবং সহজ ও নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করতে নেওয়া এমন যেকোনো উদ্যোগই ইতিবাচক। আশা করি, এই ব্র্যান্ডশপ চট্টগ্রামের প্রযুক্তিপ্রেমী মানুষের চাহিদা পূরণে ভূমিকা রাখবে।”
অনার বাংলাদেশের হেড অব বিজনেস আব্দুলøাহ আল মামুন বলেন, “চট্টগ্রাম আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার। নতুন এই ব্র্যান্ডশপের মাধ্যমে গ্রাহকেরা অনারের সকল অফিশিয়াল ডিভাইস ও সেবা আরও সহজে পাবেন। একই সঙ্গে তারা অনারের নতুন প্রযুক্তি ও এআই–নির্ভর উদ্ভাবনের অভিজ্ঞতাও নিতে পারবেন।”
ব্র্যান্ডশপ চালু উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে অনার-এর যেকোনো স্মার্টফোন কিনলেই বিশেষ র্যাফেল ড্রর মাধ্যমে ক্রেতাদের জন্য ছিল আকর্ষণীয় উপহার জেতার সুযোগ। পাশাপাশি, ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ‘ট্রিওন্ডা’ ম্যাচবল জেতার সুযোগ নিয়ে একটি বিশেষ গিভঅ্যাওয়ের আয়োজন করা হয়।
ব্র্যান্ডশপের ঠিকানা: ডিনস মোবাইল, শপ নং- ২১ (গ্রাউন্ড ফ্লোর), আখতারুজ্জামান সেন্টার, আগ্রাবাদ কমার্শিয়াল এরিয়া, চট্টগ্রাম।
ডেস্ক রিপোর্ট: স্মার্টফোন এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়; পড়াশোনা, কাজ, বিনোদন, গেমিং থেকে শুরু করে প্রতিদিনের নানা প্রয়োজনের গুরুত্বপূর্ণ সঙ্গী। ফলে দীর্ঘ সময় স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে ব্যাটারি ব্ ...
স্টাফ রিপোর্টার:রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শনিবার (১৫ আগস্ট) দুপুরে ইন্টারনেটের গতি কমে যাওয়ায় ভোগান্তিতে পড়েন ব্যবহারকারীরা। প্রায় আড়াই ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়। এ সময় দেশের আন্তর্জা ...
ডেস্ক রিপোর্ট: মাইক্রো ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স অ্যান্ড সার্ভিসেস (মাইডাস)-এর সঙ্গে পার্টনারশিপের মাধ্যমে তরুণদের জন্য দুই বছর মেয়াদি দক্ষতা উন্নয়ন কর্মসূচি চালু করেছে মেটলাইফ ফাউন্ডেশ ...
স্টাফ রিপোর্টার: প্রযুক্তি ও তথ্যনিরাপত্তা পেশাজীবীদের আন্তর্জাতিক সংগঠন আইসাকা (ISACA) ঢাকা চ্যাপ্টারের ২০২৬–২০২৮ মেয়াদের বোর্ড অব ডিরেক্টরস নির্বাচন সম্প্রতি একটি বিশেষ সাধারণ সভার (Special General ...
সব মন্তব্য
No Comments