স্টাফ রিপোর্টার: প্রযুক্তি ও তথ্যনিরাপত্তা পেশাজীবীদের আন্তর্জাতিক সংগঠন আইসাকা (ISACA) ঢাকা চ্যাপ্টারের ২০২৬–২০২৮ মেয়াদের বোর্ড অব ডিরেক্টরস নির্বাচন সম্প্রতি একটি বিশেষ সাধারণ সভার (Special General Meeting) মাধ্যমে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে নতুন মেয়াদের জন্য চ্যাপ্টারের নেতৃত্ব দিতে ১২ সদস্যের নতুন বোর্ড অব ডিরেক্টরস নির্বাচিত হয়েছেন।
নতুন কমিটিতে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মুহাম্মদ আবুল কালাম আজাদ এবং ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন জয়নাল আবেদীন। সেক্রেটারি নির্বাচিত হয়েছেন জি. এম. ফারুক আহমেদ।
২০২৬–২০২৮ মেয়াদের নির্বাচিত বোর্ড অব ডিরেক্টরসের পূর্ণাঙ্গ তালিকা হলো— প্রেসিডেন্ট মুহাম্মদ আবুল কালাম আজাদ, ভাইস প্রেসিডেন্ট জয়নাল আবেদীন, ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট মোহাম্মদ ইকবাল হোসাইন, সেক্রেটারি জি. এম. ফারুক আহমেদ, ডিরেক্টর (কমিউনিকেশন) আহমেদ জাফর সাদেক ভূঁইয়া, ডিরেক্টর (মেম্বারশিপ) ফাহিমা খানম, ডিরেক্টর (CISA) মো. ওয়াহিদ মুরাদ, ডিরেক্টর (CISM) কাজী সাকলাইন, ডিরেক্টর (IT Governance/COBIT) ড. নুরুল্লাহ শাহীন, ডিরেক্টর (মার্কেটিং) হাসান আল মনসুর, ডিরেক্টর (অ্যাকাডেমিক রিলেশনস) মোহাম্মদ মোর্শেদ আলম এবং ডিরেক্টর (অ্যাট লার্জ) মাহবুব উল আলম।
আইসাকা ঢাকা চ্যাপ্টারের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একটি সুষ্ঠু, স্বচ্ছ ও সুশৃঙ্খল প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন সম্পন্ন করতে সহযোগিতা করায় চ্যাপ্টারের সব সদস্য, ভোটার, প্রার্থী, নির্বাচন কমিশনার, স্বেচ্ছাসেবক এবং সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নতুন পর্ষদ আইসাকা ঢাকা চ্যাপ্টারের লক্ষ্য ও মিশনকে আরও এগিয়ে নেওয়ার পাশাপাশি তথ্যপ্রযুক্তি, সাইবার নিরাপত্তা, আইটি অডিট ও গভর্ন্যান্সসহ সংশ্লিষ্ট পেশাজীবীদের জন্য আরও কার্যকর মূল্য ও সুযোগ তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নতুন নেতৃত্বের অধীনে একটি শক্তিশালী, আরও সংযুক্ত এবং ভবিষ্যৎ-প্রস্তুত আইসাকা ঢাকা চ্যাপ্টার গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক: চিকিৎসাবিজ্ঞানে বিশেষ অবদানের জন্য ২০২৬ সালের নোবেল পুরস্কার জিতেছেন তিন বিজ্ঞানী। তারা হলেন মার্কিন বিজ্ঞানী কার্ল ডেইসেরোথ এবং জার্মানির দুই বিজ্ঞানী পিটার হেগেম্যান ও জর্জ ন্যাগে ...
ডেস্ক রিপোর্ট: তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে তাদের নতুন সি-সিরিজ স্মার্টফোন উন্মোচন করতে চলেছে। অল-রাউন্ড ইউজেবিলিটি চান এমন ব্যবহারকারীদের জন্য, দীর্ঘমেয়াদী পাওয়ার, উ ...
ডেস্ক রিপোর্ট: স্মার্টফোন এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়; পড়াশোনা, কাজ, বিনোদন, গেমিং থেকে শুরু করে প্রতিদিনের নানা প্রয়োজনের গুরুত্বপূর্ণ সঙ্গী। ফলে দীর্ঘ সময় স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে ব্যাটারি ব্ ...
স্টাফ রিপোর্টার:রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শনিবার (১৫ আগস্ট) দুপুরে ইন্টারনেটের গতি কমে যাওয়ায় ভোগান্তিতে পড়েন ব্যবহারকারীরা। প্রায় আড়াই ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়। এ সময় দেশের আন্তর্জা ...
সব মন্তব্য
No Comments