উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, চ্যাম্পিয়ন ট্রফি তুলে দিলেন এমপি সান্টু

প্রকাশ : 06 Nov 2026
উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, চ্যাম্পিয়ন ট্রফি তুলে দিলেন এমপি সান্টু

মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলাকে ঘিরে বরিশালের উজিরপুরে বসেছিল দর্শকদের মিলনমেলা। উপজেলার গুঠিয়া ইউনিয়নের দাসেরহাট জে এ খান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় রহমালী একাদশকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে শিমুলতলা একাদশ। ফাইনাল ম্যাচ উপভোগ করতে মাঠজুড়ে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়।


বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে ফাইনাল খেলা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। হা-ডু-ডু খেলা কমিটির সভাপতি কে এম জিল্লুর রহমান খান মিরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু।


অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উজিরপুর থানার অফিসার ইনচার্জ মো. রকিবুল ইসলাম, উজিরপুর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এস এম আলাউদ্দিন, বানারীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রিয়াজ উদ্দিন মৃধা, উজিরপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. মনির হোসেন মনির, গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাহিন হাওলাদার ও সাধারণ সম্পাদক মো. লাভলু চাপরাশী।


এছাড়াও উপস্থিত ছিলেন সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী মো. ফয়জুল হক সুমন, সমাজসেবক মো. খোশনুর আলম মিঠু, আব্দুল হালিম হাওলাদার, গুঠিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মো. হানিফ হাওলাদার, উজিরপুর প্রেসক্লাবের সভাপতি মো. মহাসিন মিঞা লিটন ও সাধারণ সম্পাদক মো. এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর উপজেলা যুবদলের সভাপতি আ.ফ.ম. শামসুদ্দোহা আজাদ, বানারীপাড়া উপজেলা যুবদলের সভাপতি মো. সাব্বির আহম্মেদ সুমন হাওলাদার এবং উজিরপুর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন মল্লিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


খেলা শেষে বিজয়ী শিমুলতলা একাদশের টিম ম্যানেজার মো. মোস্তফা হাওলাদারের হাতে চ্যাম্পিয়ন দলের পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু। এ সময় বক্তারা বলেন, গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী খেলাধুলা ধরে রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


সম্পর্কিত খবর

;