ফুলতলা, খুলনা প্রতিনিধিঃ- জলাতঙ্ক রোগ নির্মূলের লক্ষ্যে কুকুরের টিকাদান কার্যক্রম বাস্তবায়নের নিমিত্তে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটরিয়ামে আজ সোমবার বেলা ১১ টায় এক এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জেসমিন আরা’র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি, ক্রীড়া সংস্থা ও বাজার বণিক কল্যাণ সোসাইটির সহ-সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার ও সরদার মনিরুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডা. হাসিবুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলাম, মেডিকেল অফিসার ডা. তানভীর রহমান, প্রোগ্রাম অফিসার মোঃ শাহ আলম, এসআই রথীন্দ্রনাথ বৈদ্য প্রমুখ। উল্লেখ্য, আগামী ১৯ জানুয়ারী থেকে ২৩ জানুয়ারী সপ্তাহব্যাপী চলমান থাকবে জলাতঙ্ক রোগ নির্মূলের লক্ষ্যে কুকুরের টিকাদান কার্যক্রম কর্মসূচী।
উজিরপুর প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে উজিরপুর পৌর বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে।১৩ জুলাই সোমবার জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের পরিচয় শনাক্ত হয়েছে। শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে তাদের পরিচয় নিশ্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:: বরিশালের মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে শাকিল পন্ডিত (২৪) নামের এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ঘাতক সাইদুল মাতাব্বরকে আটক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ৫ বছর বয়সী মেয়েকে সঙ্গে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়ার ঘটনায় মা লাকি আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১ জুলাই) রাতে নলছিটি থানায় তার বিরুদ্ধে সন্তানকে হত্য ...
সব মন্তব্য
No Comments