গভীররাতে কমলাপুরের দুস্থদের মাঝে স্বেচ্ছাসেবক দলের কম্বল বিতরণ

প্রকাশ : 18 Jan 2025
গভীররাতে কমলাপুরের দুস্থদের মাঝে স্বেচ্ছাসেবক দলের কম্বল বিতরণ

স্টাফ রিপোর্টার:  বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর কমলাপুরে ভাসমান দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেছে স্বেচ্ছাসেবক ঢাকা মহানগর দক্ষিণ। 


শনিবার গভীররাতে স্টেশন প্রাঙ্গণে এসব কম্বল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনু। 


ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি জহির উদ্দিন তুহিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক পাপ্পা সিকদারের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান। এসময় আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ সভাপতি মনিরুল আলম চৌধুরী, ঢাকা মহানগর দক্ষিণের সহ সভাপতি আব্দুল্লাহ আল মামুন রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রিন্টু প্রমুখ।

সম্পর্কিত খবর

;