আন্তর্জাতিক ডেস্ক: ইতালির দক্ষিণাঞ্চলের কালাব্রিয়া অঞ্চলের উপকূলের কাছে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বার্তাসংস্থা আনাদোলু জানায়, সোমবার ১ জুন গভীর রাতে ভূমিকম্পটি আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) এ তথ্য নিশ্চিত করেছে।
ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ২৪৭ কিলোমিটার বা ১৫৩ মাইল গভীরে। এটি কালাব্রিয়া অঞ্চলের কোসেনজা শহর থেকে প্রায় ৩৮ কিলোমিটার অর্থাৎ ২৩ মাইল দূরে আঘাত হানে। ভূমিকম্পের পরপরই স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ শুরু করে। এখন পর্যন্ত কোনো হতাহত বা অবকাঠামোগত বড় ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
এদিকে ফক্স ওয়েদারের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার ২ জুন ভোরের দিকে দক্ষিণ ইতালির বাসিন্দারা এই ভূমিকম্পের কম্পন অনুভব করেন। ইউএসজিএস জানায়, স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার রাত ১২টা ১২ মিনিটে সারাসেনা শহরের প্রায় ১০ মাইল দক্ষিণ-পশ্চিমে ভূমিকম্পটি আঘাত হানে।
ইউএসজিএস আরও জানিয়েছে, মডিফায়েড মারকেলি ইনটেনসিটি স্কেলে ভূমিকম্পটির প্রাথমিক তীব্রতা ছিল ৪ মাত্রার। এই মাত্রার কম্পন তুলনামূলকভাবে হালকা হলেও ঘরের ভেতরে থাকা অনেক মানুষ তা অনুভব করতে পারেন। এতে ঘুমন্ত অনেকের ঘুম ভেঙে যায়। গভীরতায় উৎপত্তি হওয়ায় ভূপৃষ্ঠে কম্পনের তীব্রতা কম ছিল বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন।
কালাব্রিয়া অঞ্চল ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। তবে ১৫৩ মাইলের বেশি গভীরতায় উৎপত্তি হওয়ায় এবার বড় ধরনের বিপর্যয় এড়ানো গেছে বলে মনে করছেন স্থানীয় কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক ডেস্ক: জার্মানির বার্লিনে প্রাইড অনুষ্ঠান চলাকালে জনতার ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় একজন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। ঘটনার পর সন্দেহভাজনকে শনাক্ত করেছে পুলিশ এবং তাকে ধরতে রাজধ ...
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলের একটি পর্যটন ক্যাম্পে রাতভর হামলায় চার শিশুসহ ১১ জন নিহত হয়েছেন। রাশিয়ার নিযুক্ত স্থানীয় কর্তৃপক্ষ শনিবার এই তথ্য জানিয়েছে। হামল ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং আন্দোলনকারীদের উত্থাপিত অন্যান্য দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ার পর আনুষ্ঠানিকভাবে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে কক ...
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে আত্মঘাতী বোমা হামলায় ১২ সেনাসহ ১৫ জন নিহত হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) পাকিস্তানের সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়ে ...
সব মন্তব্য
No Comments