নির্বাচনী হলফনামা
ডেস্ক রিপাের্ট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামায় সদ্য পদত্যাগকারী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও চিকিৎসক ডা. তাসনিম জারা তাঁর আয়-ব্যয় ও সম্পত্তির বিস্তারিত তথ্য উল্লেখ করেছেন। হলফনামা অনুযায়ী, পেশায় চিকিৎসক ডা. জারার বার্ষিক মোট আয় ১২ লাখ ৪০ হাজার ৫৯৭ টাকা। এর মধ্যে বাংলাদেশে চিকিৎসা পেশা থেকে আয় দেখানো হয়েছে ৭ লাখ ১৩ হাজার ৫৯৭ টাকা এবং বিদেশ থেকে আয় হিসেবে উল্লেখ করা হয়েছে আনুমানিক ৫ লাখ ২৭ হাজার টাকা।
হলফনামায় ডা. জারা তাঁর মোট ঘোষিত সম্পত্তির পরিমাণ দেখিয়েছেন ১৯ লাখ ১৩ হাজার ৫০৯ টাকা। এতে নগদ অর্থ, ব্যাংকে জমা টাকা, স্বর্ণালংকার ও বিদেশি মুদ্রা অন্তর্ভুক্ত রয়েছে। তিনি নিজ নামে কোনো বাড়ি, ফ্ল্যাট, জমি বা কৃষিজমির মালিক নন বলে উল্লেখ করেছেন। একই সঙ্গে হলফনামায় বলা হয়েছে, তাঁর কোনো ব্যাংক ঋণ, দেনা-পাওনা বা চলমান মামলা নেই। আয়কর হিসেবে তিনি ৩৪ হাজার ৫৭ টাকা পরিশোধের তথ্যও উল্লেখ করেছেন।
স্টাফ রিপোর্টার: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামীর নেতা মেজর অব. মোহাম্মদ আখতারুজ্জ ...
পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, দেশের উন্নয়ন ও সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে যারা চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। ক্ষমতা ও স্বার্থের জন্য যারা একাত্তর ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর আখতারুজ্জামানকে (অব.) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার ডিও ...
ডেস্ক রিপোর্ট: ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় পিএসসির সুপারিশপ্রাপ্ত ৬৬৮ জনের মধ্যে ৬১১ জনকে নিয়োগ দিয়ে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। তবে মেধাতালিকায় প্রথম স্থান অর্জনকারীসহ ৫৭ জনের নাম গেজেট থেকে বা ...
সব মন্তব্য
No Comments