প্রতাপ হোড়,সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়ায় ভেজাল মধুর কারখানায় অভিযান চালিয়ে একব্যক্তিকে ৩লক্ষ টাকা জরিমানা ও ১ বছরের কারাদন্ড প্রদান করা হয়েছে।
১২ জানুয়ারি বৃহস্পতিবার বিকাল ৪টায় কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার রুলি বিশ্বাস এ দন্ড প্রদান করেন।
দন্ড প্রাপ্ত ভেজাল মধু ব্যবসায়ী কামাল হোসেন (৪৪) শ্যামনগর উপজেলার দক্ষিণ কদমতলী গ্রামের রুহুল আমিনের পুত্র ।
কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার রুলি বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়ার সিংগা গ্রামে অভিযান চালিয়ে ভেজাল মধু উৎপাদনকারী কামাল হোসেন কে আটক করা হয়।
কামাল হোসেন ওই এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে চিনি, রং, কৃত্রিম ফ্লেভার,ঘন চিনি ইত্যাদি দিয়ে ভেজাল মধু তৈরি করে সেগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করেন বলে স্বীকার করেছেন। এ সময় ওই ভাড়া বাড়ি থেকে কৃত্রিম মধু তৈরির সরঞ্জামসহ প্রায় ২০ মণ ভেজাল মধু জব্দ করা হয়। জব্দকৃত ভেজাল মধু কেরোসিন ঢেলে বিনষ্ট করা হয়।
এঘটনায় কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) রুলি বিশ্বাস অভিযুক্ত কামাল হোসেন কে ৩ লক্ষ টাকা জরিমানা করেন এবং ১ বছরের কারাদন্ড প্রদান করেন।
অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কতৃপক্ষের সাতক্ষীরা জেলার নিরাপদ খাদ্য অফিসার মোঃ মোকলেছুর রহমান ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা এর সহকারী পরিচালক মোঃ নাজমুল হাসানসহ কলারোয়া থানা পুলিশের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উজিরপুর প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে উজিরপুর পৌর বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে।১৩ জুলাই সোমবার জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের পরিচয় শনাক্ত হয়েছে। শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে তাদের পরিচয় নিশ্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:: বরিশালের মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে শাকিল পন্ডিত (২৪) নামের এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ঘাতক সাইদুল মাতাব্বরকে আটক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ৫ বছর বয়সী মেয়েকে সঙ্গে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়ার ঘটনায় মা লাকি আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১ জুলাই) রাতে নলছিটি থানায় তার বিরুদ্ধে সন্তানকে হত্য ...
সব মন্তব্য
No Comments