ডেস্ক রিপোর্ট: দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও জেলায় প্রগতিশীল ছাত্র সংগঠনসমূহের নেতাকর্মীদের ওপর হামলা ও মব সৃষ্টি করে হেনস্তা করার জন্য দায়ী শিবিরসহ মৌলবাদী সংগঠনের সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচার দাবি করেছে বাম গণতান্ত্রিক জোট, কেন্দ্রীয় পরিচালনা কমিটি। একইসাথে বিভিন্ন জেলায় রাজনৈতিক দলের অফিস ও নেতৃবৃন্দের বাসস্থানে হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও বিচার দাবি করা হয়েছে।
রোববার ( ১ জুন ২০২৫ ) বিকাল সাড়ে ৫টায় বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক এবং বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদের সভাপতিত্বে সিপিবি কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক থেকে উপরোক্ত দাবি জানানো হয়। বৈঠকে আরও উপস্থিত ছিলেন সিপিবি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, বাসদ (মার্কসবাদী)-এর কেন্দ্রীয় সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী, কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সম্পাদকমÐলীর সদস্য অধ্যাপক আব্দুস সাত্তার এবং বাসদের কেন্দ্রীয় সম্পাদকমÐলীর সদস্য জনার্দন দত্ত নান্টু।
বৈঠক থেকে মায়ানমারের রাখাইন রাজ্যের সাথে করিডোর, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল বিদেশি কোম্পানির কাছে লিজ দেয়াসহ অন্তর্বর্তী সরকারের এখতিয়ার বহির্ভুত সিদ্ধান্ত বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি উলেøখ করে এই ধরনের চক্রান্তের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান নেতৃবৃন্দ।
বৈঠক থেকে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের ৭ দফা দাবির প্রতি সংহতি জানিয়ে অবিলম্বে তা মেনে নেয়ার জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়। বাংলাদেশ ও ভারতের আবহাওয়া দপ্তর থেকে প্রবল বর্ষণে বন্যার পূর্বাভাস দেয়া হয়েছে। আসন্ন এই বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য সরকারের কার্যকর উদ্যোগ নেয়ার দাবি জানানো হয় বৈঠক থেকে।
সভায় ঈদের আগে শ্রমিক কর্মচারীদের বেতন বোনাস ও বকেয়া বেতন পরিশোধের দাবি জানান হয়।
ডেস্ক রিপোর্ট: ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় পিএসসির সুপারিশপ্রাপ্ত ৬৬৮ জনের মধ্যে ৬১১ জনকে নিয়োগ দিয়ে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। তবে মেধাতালিকায় প্রথম স্থান অর্জনকারীসহ ৫৭ জনের নাম গেজেট থেকে বা ...
চট্টগ্রাম অফিস: বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-বি-১৮০৩) এর ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৬ ও বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ৩০/০৯/২০২ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুরে প্রায় ৫০ বছরের পুরনো রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর, লুটপাট ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র সমালোচনার মুখে অবশেষে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেক ...
ডেস্ক রিপোর্ট: ভারতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী মসজিদ, মাদ্রাসা ও ওয়াকফ সম্পত্তি ধ্বংস এবং মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা হরণের অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ...
সব মন্তব্য
No Comments