মো.পাভেল ইসলাম মিমুল রাজশাহী: মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহানুভবতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চাকরি পেয়েছেন ছাত্রশিবিরের নৃশংস হামলায় পা হারানো ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মাসুদ। প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে সেকশন অফিসারের সমমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে স্টোর অফিসার পদে তাকে নিয়োগ প্রদান করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ইতোমধ্যে ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মাসুদ চাকরিতে যোগদান করেছেন। প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। এদিকে চাকরিতে যোগদানের পর আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সাথে সাক্ষাৎ করেন ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মাসুদ।
জানা গেছে,গত ৬ ডিসেম্বর প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক-৭ মীর তাফেয়া সিদ্দিকা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে পাঠানো চিঠিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার পদে আব্দুল্লাহ আল মাসুদ নিয়োগ দিতে নির্দেশক্রমে অনুরোধ করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে গত ২০ ডিসেম্বর নেতা আব্দুল্লাহ আল মাসুদকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে স্টোর অফিসার পদে নিয়োগ প্রদান করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নিয়োগপত্র পেয়ে ২২ ডিসেম্বর চাকরিতে যোগদান করেন তিনি।
এ প্রসঙ্গে ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মাসুদ বলেন, শিবিরের নৃশংস হামলায় আহত হওয়ার পর থেকে রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জননেতা এএইচএম খায়রুজ্জামান লিটন ভাই আমার খোঁজখবর রেখেছেন ও উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছেন। আমার চাকরির জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট সুপারিশও করেছেন। কিন্তু বিশ্ববিদ্যালয়ে নিয়োগের ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকায় চাকরি পেতে বিলম্বিত হচ্ছিল। চাকরির জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিকট আবেদন করি। মাননীয় প্রধানমন্ত্রীর মহানুভবতায় বিশ্ববিদ্যালয়ে চাকরি পেয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি জানাই ধন্যবাদ ও কৃতজ্ঞতা। রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র জননেতা এএইচএম খায়রুজ্জামান লিটন ভাইয়ের প্রতিও ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এ প্রসঙ্গে আওয়ামী লীগে প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন,রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের সন্ত্রাসীরা ছাত্রলীগের অনেক নেতাকর্মীর উপর হামলা চালিয়ে হাত ও পায়ের রগ কেটে দিয়েছে। ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মাসুদের পা কেটে গোড়ালী থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিল। নির্যাতিত এই ছাত্রলীগ নেতাকে চাকুরি দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তিনি তৃণমূলের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের খোঁজখবর রাখেন। আব্দুল্লাহ আল মাসুদ চাকুরি পাওয়ায় আমরা খুঁশি। আমি রাজশাহীবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি অশেষ ধন্যবাদ ও কতৃজ্ঞতা প্রকাশ করছি।
উল্লেখ্য,২০১৪ সালের ২৯ এপ্রিল সকালে ক্লাসের উদ্দেশে যাওয়ার সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিয়া হলের সামনে নারকীয় হামলার শিকার হন ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মাসুদ। শিবিরের বর্বোরোচিত ও নৃশংস হামলায় ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মাসুদের ডান পায়ের নিচের অংশ গোড়ালি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আর বাম পাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ। তিনি তৎকালীন রাবি শাখা ছাত্রলীগের সদস্য ছিলেন।
উজিরপুর প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে উজিরপুর পৌর বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে।১৩ জুলাই সোমবার জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের পরিচয় শনাক্ত হয়েছে। শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে তাদের পরিচয় নিশ্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:: বরিশালের মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে শাকিল পন্ডিত (২৪) নামের এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ঘাতক সাইদুল মাতাব্বরকে আটক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ৫ বছর বয়সী মেয়েকে সঙ্গে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়ার ঘটনায় মা লাকি আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১ জুলাই) রাতে নলছিটি থানায় তার বিরুদ্ধে সন্তানকে হত্য ...
সব মন্তব্য
No Comments