মো.পাভেল ইসলাম মিমুল রাজশাহী: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,গেলো ১৪ বছরে দেশের মত রাজশাহীও বদলে গেছে। দেশের বৈপ্লবিক উন্নয়ন এখন দৃশ্যমান। উন্নয়ন-অর্জনের বদলে যাওয়া দৃশ্যপটের ওপর গুরুত্ব দিয়েই প্রধানমন্ত্রী জনসভায় বক্তব্য রাখবেন।
শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর জনসভাস্থল রাজশাহীর মাদ্রাসা মাঠে পরিদর্শনে এ কথা বলেন ওবায়দুল কাদের।
স্মরণকালের ইতিহাসে সবচেয়ে বড় সমাবেশ হতে যাচ্ছে রাজশাহীতে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের আর এক বছর বাকি। তাই নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে আওয়ামী লীগ। নৌকায় আবারও মানুষের সমর্থন ও ভোট চাইবেন বঙ্গবন্ধুকন্যা।
তিনি বলেন,বড়-বড় দেশগুলো পৃথিবীতে যুদ্ধ বাঁধিয়ে, আমাদের মত ছোট-ছোট দেশগুলো সমস্যায় পড়েছে। বর্তমান পরিস্থিতিতে শক্ত হাতে দেশের হাল ধরেছেন শেখ হাসিনা। দক্ষিণ এশিয়া তো বটেই, উন্নত দেশগুলোর চেয়েও বাংলাদেশের মানুষ সংকটের মধ্যেও ভালো আছেন। আওয়ামী লীগের নেতৃত্বে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ।
এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সভাপতিমন্ডলির সদস্য জাহাঙ্গীর কবীর নানক,আব্দুর রহমান, এএইচএম খায়রুজ্জামান লিটন,যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ,সাংগঠনিক সম্পাদক এস এম কামাল,পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি, রাজশাহী-৩ আসনের এমপি আয়েন উদ্দিন,সংরক্ষিত আসনের এমপি আদিবা আনজুম মিতা,নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল সাধারণ সম্পাদক ডাবলু সরকার প্রমূখ।
স্টাফ রিপোর্টার: পতিত ফ্যাসিস্টের পরিকল্পিত সন্ত্রাস রুখতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার নগরীর বিভিন্ন থানা এবং ওয়ার্ডে বিক্ষোভ মিছিলের ...
সিলেট অফিস: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, গণভোটের গণরায় নিয়ে বিরোধী দল সংসদে সমাধান চেয়েছিল, কিন্তু সরকারই আমাদেরকে রাজপথে নামতে বাধ্য করেছে। যৌক্ত ...
স্টাফ রিপোর্টার, ঢাকা: ডেঙ্গু ও হামে বিপুল সংখ্যক শিশুসহ মানুষের মৃত্যু, সরকারের নির্লিপ্ততা এবং সংক্রমণ নিয়ন্ত্রণে ব্যর্থতার প্রতিবাদে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের সচিবালয় অভিমুখী বিক্ষোভ মিছিলে বাধা দি ...
ময়মনসিংহ অফিস: শিক্ষার গুণগত মানোন্নয়নের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, এমপি। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা ব্যবস্থার ...
সব মন্তব্য
No Comments