মো.পাভেল ইসলাম রাজশাহী: জনপ্রতিনিধিদের নিজের পক্ষে থাকতে কোরাআন শরীফে হাত রেখে শপথ করে নিলেন এমপি ওমর ফারুক চৌধুরী।
শনিবার রাতে জাতীয় সংসদ ভবনের নিজের কার্যালয়ে রাজশাহী-১(গোদাগাড়ী- তানোর)আসনের সংসদ ওমর ফারুক চৌধুরী দলীয় নেতা ও জনপ্রতিনিধিদের কাছে থেকে কোনআন শরীফ ছুয়ে আনুগত্যের শপথ করান।
এসময় পবিত্র কোরআন হাতে নিয়ে সংসদ সদস্যের প্রতি আনুগত্যের শপথ করেন গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, গোদাগাড়ী পৌর মেয়র ওয়েজ উদ্দিন বিশ্বাস, মাটিকাটা ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানা, দেওপাড়া ইউনিয়নের চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেলসহ তানোর ও গোদাগাড়ী বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, পৌর মেয়রগণ।
শপথ করানোর সময় এমপি ওমর ফারুক চৌধুরীকেও তার ফোনে ভিডিও করতে দেখা যায়। এদিকে এই শপথের ভিডিও প্রকাশ পাওয়ার পরে আজ রাজশাহীতে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দেয়।
কোরআন হাতে শপথ গ্রহনের বিষয়টি স্বীকার করেন শপথ গ্রহণ করা গোদাগাড়ী পৌ মেয়র ও গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আয়েজ উদ্দিন।
তিনি বলেন, আমরা সংসদ সদস্যের প্রতি আনুগত্য থাকার শপথ নিয়েছি। এসময় অনেকেই ছিল সবাই কোনআন শরীফ ছুয়ে শপথ গ্রহন করেছেন।
তবে এমপি ওমর ফারুক চৌধুরীকে ফোন করা হলে তিনি রিসিভ করেননি।
স্টাফ রিপোর্টার: পতিত ফ্যাসিস্টের পরিকল্পিত সন্ত্রাস রুখতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার নগরীর বিভিন্ন থানা এবং ওয়ার্ডে বিক্ষোভ মিছিলের ...
সিলেট অফিস: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, গণভোটের গণরায় নিয়ে বিরোধী দল সংসদে সমাধান চেয়েছিল, কিন্তু সরকারই আমাদেরকে রাজপথে নামতে বাধ্য করেছে। যৌক্ত ...
স্টাফ রিপোর্টার, ঢাকা: ডেঙ্গু ও হামে বিপুল সংখ্যক শিশুসহ মানুষের মৃত্যু, সরকারের নির্লিপ্ততা এবং সংক্রমণ নিয়ন্ত্রণে ব্যর্থতার প্রতিবাদে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের সচিবালয় অভিমুখী বিক্ষোভ মিছিলে বাধা দি ...
ময়মনসিংহ অফিস: শিক্ষার গুণগত মানোন্নয়নের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, এমপি। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা ব্যবস্থার ...
সব মন্তব্য
No Comments