ডেস্ক রিপোর্ট: ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ ও অবিলম্বে সীমান্ত হত্যা বন্ধের দাবি জানিয়ে ফ্যাসিবাদবিরোধী বামমোর্চা। মোর্চার সমন্বয়ক ও গণমুক্তি ইউনিয়নের আহবায়ক নাসির উদ্দীন আহম্মদ নাসু, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সমন্বয়ক শুভ্রাংশু চক্রবর্তী, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর আহŸায়ক সন্তোষ গুপ্ত, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চের সভাপতি মাসুদ খান, বাংলাদেশের সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মুকুল গণমাধ্যমে দেয়া এক যুক্ত বিবৃতিতে উপরোক্ত কথা বলেন।
বিবৃতিতে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী ইজরায়েল-হামাস ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সাথে মিলিয়ে বাংলাদেশের নাম উল্লেখ করে যা বলেছেন তা অনভিপ্রেত ও উসকানিমূলক। একই সাথে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি ও বটে।
নেতৃবৃন্দ রাজনাত সিংহের এই ধরনের উসকানিমূলক বক্তব্যের অবিলম্বে ভারত সরকারের ব্যাখার দাবি করেন।
এছাড়া স¤প্রতি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের লালারচক সীমান্তে বিএসএফের গুলিতে স্বর্ণা দাস নিহত হয়। মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে ১৩ বছরের কিশোরী স্বর্ণা দাস নিহতের ঘটনায় তীব্র প্রতিবাদ জানান মোর্চার নেতৃবৃন্দ। নির্মম ওই হত্যাকান্ডে উদ্বেগ ও নিন্দা জানিয়ে নেতৃবৃন্দ এ ধরনের জঘন্য কাজের পুনরাবৃত্তি রোধ এবং সব সীমান্ত হত্যার তদন্ত পরিচালনা ও দায়ী ব্যক্তিদের বিচার করতে মোর্চার নেতৃবৃন্দ ভারতের প্রতি আহবান জানান।
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ-পানি সংকট এবং বেহাল আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।মঙ্গ ...
পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ফ্যাসিবাদের সঙ্গে কোনো ধরনের আপস বা আতাত না করে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। একই সাথে তিনি বলেছেন, আসন্ন স্থানীয় নির্বাচনে জয় ...
স্টাফ রিপোর্টার: মিরপুরে রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন করেছে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি দল।আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) দেওয়ান আ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে জরুরি ব্রিফিং করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ ২৮ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় আয়োজিত এই ব্রিফিংয়ে বক ...
সব মন্তব্য
No Comments