স্টাফ রিপোর্টার: বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন স্বৈরাচার শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে গেলেও তাঁর প্রেতাত্মারা এখনও ষড়যন্ত্র করছে। বাংলাদেশের দক্ষিণ-পর্ব এলাকায় যে বন্যা হয়েছে সেটিও ষড়যন্ত্রেরই অংশ। কারণ শেখ হাসিনার ঘনিষ্ট মিত্র ভারত বাংলাদেশকে না জানিয়ে বাঁধ খুলে দেওয়ায় নোয়াখালী, ফেনী, কুমিল্লাসহ বাংলাদেশের দক্ষিণপূর্ব জেলাগুলো পানিতে ডুবে গেছে। মানুষের হাজারো ঘরবাড়ি, গরু, ছাগল পানিতে ভেসে গেছে। এমনকি বন্যার পানিতে ডুবে মারাগেছে শিশুসহ অসংখ্য মানুষ। তিনি বলেন ঐ চক্রটি এখন গার্মেন্টস সেক্টরকে অশান্ত করার চেষ্টা করছে। কিন্তু কোন ষড়যন্ত্রই সফল হবে না।
তিনি শুক্রবার ফেনীতে বন্যাদুর্গদের মাঝে ত্রাণ সহায়তা দিতে গিয়ে এসব কথা বলেন। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ১০ নং গোপাল ইউনিয়নের নতুন মুহুরীগঞ্জ বাজারে বন্যায় ক্ষতিগ্রস্ত বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহবায়ক রফিকুল আলম মজনু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী ও সাধারণ রাজীব আহসান, ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন, গোপাল ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোস্তফা মজুমদার ও সাধারণ সম্পাদক হুমায়ূন কবির সহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এরপর ডা: জাহিদের নেতৃত্বে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া'র জন্মভূমি ফেনীর ফুলগাজী উপজেলায় বিভিন্ন এলাকায় বন্যার্ত মানুষের ত্রাণ সামগ্রী বিতরণ করছেন।
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ-পানি সংকট এবং বেহাল আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।মঙ্গ ...
পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ফ্যাসিবাদের সঙ্গে কোনো ধরনের আপস বা আতাত না করে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। একই সাথে তিনি বলেছেন, আসন্ন স্থানীয় নির্বাচনে জয় ...
স্টাফ রিপোর্টার: মিরপুরে রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন করেছে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি দল।আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) দেওয়ান আ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে জরুরি ব্রিফিং করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ ২৮ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় আয়োজিত এই ব্রিফিংয়ে বক ...
সব মন্তব্য
No Comments