ডেস্ক রিপোর্ট: ১৬ জুন সোমবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার ৩ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমীর সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এড. মতিউর রহমান আকন্দ এবং জামায়াতে ইসলামী ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা।
বৈঠকে প্রতিনিধি দল জামায়াতে ইসলামীর সাংগঠনিক পদ্ধতি, গঠন কাঠামো, কার্যক্রম ও তৃণমূল পর্যায় পর্যন্ত অবস্থান এবং বাংলাদেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতিতে জামায়াতে ইসলামীর গঠনমূলক ও দায়িত্বশীল ভূমিকা সম্পর্কে অবগত হয়ে ভূয়সী প্রশংসা করেন। ভবিষ্যতে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী কার্যকর ভূমিকা রাখবে বলে প্রতিনিধি দল আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠক শেষে প্রতিনিধি দলটি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
প্রতিনিধি দলে ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার এনজিও ‘নো পিস উইদাউট জাস্টিস’ এর সেক্রেটারি জেনারেল মি. নিকোলো ফিগা তালামাঙ্কা, ইন্টারন্যাশনাল লইয়ার এন্ড এ্যাকাউন্টাবিলিটি এক্সপার্ট মি. পাসকাল টারলান, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ল এক্সপার্ট এ্যান্ড এক্স ডাইরেক্টর অব এ্যামনেস্টি ইন্টারনাশনাল মি. আব্বাস ফয়েজ।
ডেস্ক রিপোর্ট: ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় পিএসসির সুপারিশপ্রাপ্ত ৬৬৮ জনের মধ্যে ৬১১ জনকে নিয়োগ দিয়ে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। তবে মেধাতালিকায় প্রথম স্থান অর্জনকারীসহ ৫৭ জনের নাম গেজেট থেকে বা ...
চট্টগ্রাম অফিস: বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-বি-১৮০৩) এর ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৬ ও বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ৩০/০৯/২০২ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুরে প্রায় ৫০ বছরের পুরনো রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর, লুটপাট ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র সমালোচনার মুখে অবশেষে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেক ...
ডেস্ক রিপোর্ট: ভারতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী মসজিদ, মাদ্রাসা ও ওয়াকফ সম্পত্তি ধ্বংস এবং মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা হরণের অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ...
সব মন্তব্য
No Comments