ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ আজ ৩১ জানুয়ারি এক বিবৃতিতে দেশি বিদেশি মুনাফাখোর লুটপাটকারীদের স্বার্থে নির্বাহী আদেশে বিদ্যুতে দাম আরেক দফা বৃদ্ধির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, বেসরকারী ভাড়াভিত্তিক বিদ্যুতকেন্দ্র থেকে বিদ্যুৎ না কিনেও বসিয়ে রেখে ক্যাপাসিটি চার্জ বাবদ বছরের পর বছর ধরে হাজার হাজার কোটি টাকে গচ্চা দিয়ে সরকারের দুর্নীতি ও ভুলনীতির সেই দায় জনগণের কাঁধে চাপাতেই সরকার দফায় দফায় দাম বৃদ্ধি করে চলেছে। তিনি বলেন সরকারের এই দুর্নীতি ও ভুল নীতির দায় জনগণ বহন করবে না।
বিবৃতিতে কমরেড ফিরোজ বলেন, বিদ্যুতের দাম বৃদ্ধির ফলে কৃষি উৎপাদন খরচ, নিত্যপণ্যসহ সকল জিনিসের দামও আরেকদফা বাড়বে যা জনগণের জীবনযাত্রার ব্যয় বহুগুন বাড়িয়ে দিবে, জনগণের জীবন দুর্বিসহ হয়ে পড়বে। তিনি অবিলম্বে বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার,ভাড়াভিত্তিক বিদ্যুতকেন্দ্র বন্ধ, জ্বালানিখাতে দায়মুক্তি আইন বাতিল, দুর্নীতি-ভুলনীতি পরিহার এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে রাখার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
স্টাফ রিপোর্টার: পতিত ফ্যাসিস্টের পরিকল্পিত সন্ত্রাস রুখতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার নগরীর বিভিন্ন থানা এবং ওয়ার্ডে বিক্ষোভ মিছিলের ...
সিলেট অফিস: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, গণভোটের গণরায় নিয়ে বিরোধী দল সংসদে সমাধান চেয়েছিল, কিন্তু সরকারই আমাদেরকে রাজপথে নামতে বাধ্য করেছে। যৌক্ত ...
স্টাফ রিপোর্টার, ঢাকা: ডেঙ্গু ও হামে বিপুল সংখ্যক শিশুসহ মানুষের মৃত্যু, সরকারের নির্লিপ্ততা এবং সংক্রমণ নিয়ন্ত্রণে ব্যর্থতার প্রতিবাদে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের সচিবালয় অভিমুখী বিক্ষোভ মিছিলে বাধা দি ...
ময়মনসিংহ অফিস: শিক্ষার গুণগত মানোন্নয়নের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, এমপি। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা ব্যবস্থার ...
সব মন্তব্য
No Comments