ডেস্ক রিপোর্ট: কর্মস্থলে যোগদান করেই ধর্ষণ ও নারী নির্যাতনের ২০০টি কেস তদন্ত করে রেকর্ড সৃষ্টি করেছেন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের পাকপত্তম জেলার প্রথম নারী স্টেশন হাউস অফিসার কুলসুম ফাতিমা। যোগদানের মাত্র দুইমাসের মধ্যেই তিনি সৃষ্টি করেছেন পাকিস্তান পুলিশের অনন্য এ রেকর্ড।
বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে ফাতিমা জানান, আমার দেশে সংখ্যালঘু নারী নির্যাতনের স্বরূপ আমি আমার শৈশব থেকেই দেখে আসছি। আমার খুব রাগ হতো, এগুলো আমি সহ্য করতে পারতাম না। কিন্তু আমাদের দেশে নারীদের অবস্থান ভাল না হওয়ায় তখন এসবের কোনো প্রতিবাদ আমি করতে পারিনি।
ফাতিমা আরও বলেন, আমি সবসময়ই চেয়েছি এমন একটা পজিশনে যেতে যেখানে আমি নির্যাতনের শিকার নারীদের জন্য কিছু করতে পারি। সাব ইন্সপেক্টরের পরীক্ষায় পাশ করেই আমি সে সুযোগ পেয়ে যাই। এজন্য পাকিস্তান পুলিশ বিভাগের কাছে আমি কৃতজ্ঞ।
ফাতিমাকে নিয়োগ দেয়া পাকপত্তম জেলার ডিস্ট্রিক্ট পুলিশ অফিসার ইবাদত নিসার বলেন, আমরা আমাদের নারী পুলিশ অফিসারদের কাজে খুবই সন্তষ্ট, তারা আমাদেরকে হতাশ করেননি। পাকিস্তানি জনগণের জন্য ন্যায়বিচার নিশ্চিতে আমাদের অফিসারদের কার্যক্রমের উত্তরোত্তর সাফল্য কামনা করি।-আমাদের সময়.কম
আন্তর্জাতিক ডেস্ক: কলম্বিয়ার রাজনীতিতে বড় আলোড়ন ফেলে আইনসভার উচ্চকক্ষ সেনেটের সদস্য হিসেবে শপথ নিয়েছেন প্রাক্তন পর্ন ছবির তারকা ও অভিনেত্রী দেইসি আলেখান্দ্রা ওমানিয়া ওরতিজ। জনগণের ভোটে লাতিন আমের ...
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ জাপানে আঘাত হানা ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১৩ জনে দাঁড়িয়েছে। বুধবার ভোর থেকে উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের সন্ধানে তল্লাশি চাল ...
আন্তর্জাতিক ডেস্ক: জাপানের দক্ষিণাঞ্চলে মঙ্গলবার ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল কুমামোতো প্রিফেকচারে। ভূমিকম্পের পর সম্ভা ...
আন্তর্জাতিক ডেস্ক: চীন-ভারত সীমান্তে ফের উত্তেজনা বেড়েছে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) সংলগ্ন এলাকায় উভয় দেশ যুদ্ধবিমান মোতায়েন করেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা গেছে।এনডিটিভি ও আন্তর্জাতিক ...
সব মন্তব্য
No Comments