বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে গাঁজা সেবনে বাধা দেওয়ায় এক নারীকে কুপিয়ে জখম করেছে দুই মাদকসেবী।
শুক্রবার (০১ জানুয়ারি) রাতে বগারচর ইউনিয়নের ধারারচর গ্রামে এ ঘটনা ঘটে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বগারচর ইউনিয়নের ধারারচর গ্রামের জুয়েল মিয়ার স্ত্রী মোর্শেদা বেগম (২৫) শনিবার রাতে তার দুই শিশু সন্তানকে নিয়ে নিজ ঘরে শুয়ে পড়েন। রাত ৯টার দিকে একই গ্রামের রেহান আলীর ছেলে সোহাগ (১৮) ও মতিউর রহমানের ছেলে জসিম উদ্দিন (২০) কৌশলে মোর্শেদা বেগমের ঘরে ঢুকেন।
এ সময় তার স্বামী বাড়িতে ছিলেন না। ঘরে ঢুকেই গাঁজা সেবন করতে চাইলে মোর্শেদা বেগম তাদের বাধা দেন। এতে তারা ক্ষিপ্ত হয়ে দা বের মোর্শেদা বেগমকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করেন।
এ সময় মোর্শেদা বেগমের ডাক-চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এলে দুই মাদকসেবী পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মোর্শেদা বেগমকে জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে মোর্শেদা বেগম সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনা জানাজানি হলে এলাকায় তোলপাড় শুরু হয়। খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে সোহাগ মিয়াকে আটক করেন।
বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, গাঁজা সেবনে বাধা দেওয়ায় মোর্শেদা বেগমকে হত্যার চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের বাগেরভিটা গ্রামে দৃষ্টি প্রতিবন্ধী মো. দুলাল মিয়ার পৈতৃক ও ওয়ারিশি সম্পত্তি এবং বড় ভাই নূরে আলমের ক্রয়কৃত জমি অবৈধভাবে দখলচেষ্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : ছেলেকে প্রবাসে পাঠানোর জন্য বিমানে উঠিয়ে দিয়ে বাড়িতে ফিরে স্টোক করে ইউপি সদস্য বাবা সাত্তার সরদার (৫৮) মৃত্যুবরণ করেছেন।মর্মান্তিক এ খবরে গ্রামবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এস ...
পিরোজপুর অফিস: ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬’ উপলক্ষে পিরোজপুরে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার সকালে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্র ...
শার্শা প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার শালকোনা সীমান্তে টহলরত অবস্থায় বজ্রপাতে আহত হয়েছেন ৪৯ বিজিবির সিপাহি শফিউল আলম। তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ পাঠানো হয়েছে। ...
সব মন্তব্য
No Comments