বিশেষ প্রতিনিধি: ইতালির রাজধানী রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাস যথাযোগ্য মর্যাদায় "শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫" পালন করেছে। দিবসের বিশেষ কর্মসূচির অংশ হিসেবে সকল কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে রাষ্ট্রদূত রকিবুল হক ২১শে ফেব্রুয়ারি প্রত্যূষে দূতাবাস চত্বরে জাতীয় পতাকা অর্ধনমিত করে দিবস উদযাপনের আনুষ্ঠানিক সূচনা করেন। এ সময় জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে দূতাবাসের সকল কর্মকর্তা কর্মচারী, ইতালিতে অধ্যায়নরত বাংলাদেশি শিক্ষার্থীগণ, বিভিন্ন সামাজিক, ও ব্যবসায়িক সংগঠনের নেতৃবৃন্দ, প্রবাসী বিশিষ্ট ব্যক্তিবর্গ, ও বন্ধু প্রতীম বিশিষ্ট ইতালিয়ান নাগরিকদের অংশগ্রহণে দূতাবাসের সম্মেলন কক্ষে একটি আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উপলক্ষে মাননীয় প্রধান উপদেষ্টা, এবং মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা এর বাণী পাঠ করা হয়। এর পরে ইতালিতে ইউনেস্কো জাতীয় কমিশন এর প্রতিনিধি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উপলক্ষে ইউনেস্কোর মহাসচিব এর বাণী পাঠ করেন। সাংস্কৃতিক পর্বে স্থানীয় বাংলাদেশী শিক্ষার্থীরা দলগতভাবে অমর একুশের গানসহ বিভিন্ন ভাষার সংগীত পরিবেশন করেন।
ইতালিতে ইউনেস্কো জাতীয় কমিশন এর প্রতিনিধি মিজ অ্যাঞ্জেলিকা ফেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এর ওপর বক্তব্য রাখেন। ইতালির বিখ্যাত সাপিয়েনজা বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট প্রফেসর মিজ মারা মার্থা ২১শে ফেব্রুয়ারির তাৎপর্য নিয়ে আলোচনা করেন। অমর একুশের তাৎপর্য তুলে ধরে ইতালিতে বসবাসরত শিক্ষার্থী, বিশিষ্ট বাংলাদেশী নাগরিক ও স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দ বাংলাদেশের বর্তমান সরকারের গৃহীত সংস্কার পদক্ষেপ সমূহকে স্বাগত জানান এবং বৈষম্যহীন, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সর্বশেষে, রাষ্ট্রদূত রকিবুল হকের বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়। তিনি বাংলাদেশের স্বাধীনতা ও সংগ্রামে অমর একুশের চেতনার উপরে আলোকপাত করেন এবং বিশ্বায়নের যুগে মাতৃভাষা সংরক্ষণ ও বিকাশে সকলকে কাজ করার জন্য আহবান জানান। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এর পঁচিশ বছর পূর্তি (রজত জয়ন্তী) উপলক্ষে তিনি সকল ভাষা ভাষী মানুষের নিজ মাতৃভাষাতে কথা বলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি জানান যে বাংলাদেশ দূতাবাস রোম ইতালিতে বাংলা ভাষায় শিক্ষা কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করছে এবং প্রবাসীদের মাঝে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে কাজ করছে। তার বক্তব্যে বাংলাদেশ-ইতালি চমৎকার সম্পর্ককে আরও গভীর করার উপায় হিসেবে সাংস্কৃতিক সহযোগিতার গুরুত্ব উঠে আসে। উপস্থিত সকলকে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করে মান্যবর রাষ্ট্রদূত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
২১ ফেব্রুয়ারিতে সূর্যোদয় হতে সূর্যাস্ত পর্যন্ত ইতালির রাজধানী রোমে অবস্থিত আইজাক রবিন পার্কে স্থাপিত স্থায়ী শহীদ মিনারে বাংলাদেশ দূতাবাস, রোম-এর উদ্যোগে প্রবাসী বাংলাদেশিদের জন্য পুষ্পাঞ্জলী অর্পণের আয়োজন করা হয়। ২১শে ফেব্রুয়ারি প্রত্যূষে রাষ্ট্রদূত এবং দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীগণ শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত নজরুল উৎসব ২০২৬-এ অংশ নিতে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন কলকাতার বিশিষ্ট সঙ্গীতশিল্পী সুমনা চ্যাটার্জী। তাঁর এই বাংলাদেশ সফর উপলক্ষে আর্টিস্ট ক্লাবে ...
ডেস্ক রিপোর্ট: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার ফিটনেস রহস্য নিয়ে মুখ খুলেছেন। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জিম নয়, মাঠে চাষবাস করেই তিনি ...
স্টাফ রিপোর্টার: সংশোধিত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০০৫’ অনুসরণ করে চলচ্চিত্র নির্মাণ ও প্রচারের আহ্বান জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, শিল্পী ও সংশ্লিষ্টরা।বাংলাদেশ চল ...
স্টাফ রিপোর্টার: চর্যাগান, পাপেট শো, আবৃত্তি এবং কবি রাজীব কুমার দাশের কবিতা নিয়ে প্রবন্ধ পাঠ ও আলোচনার মধ্য দিয়ে আজ ২৫ জুলাই ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা একাডেমির কবি ...
সব মন্তব্য
No Comments