স্টাফ রিপোটার: দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।আজ শনিবার (১৪ জানুয়ারি) সকাল নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দল ও অঙ্গসংগঠনের এক যৌথ সভা শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন।
কর্মসূচি হচ্ছে, ১৯ জানুয়ারি সকাল ১১টায় শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে পুস্পমাল্য অর্পন এবং বিকাল তিনটায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে আলোচনা সভা।
এর আগে ১৭ জানুয়ারি মহিলা দল, ২১ জানুয়ারি শ্রমিক দল, ২২ জানুয়ারি মুক্তিযোদ্ধা দল, ২৩ জানুয়ারি কৃষক দল, ২৪ জানুয়ারি যুবদল, ২৬ জানুয়ারি স্বেচ্ছাসেবক দল আলোচনা সভা করবে।
১৮ জানুয়ারি ছাত্রদল চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও উলামাদল মিলাদ মাহফিল, ১৯ জানুয়ারি রাতে ঢাকা মহানগর বিএনপি উত্তর-দক্ষিন রাজধানীতে শীতবস্ত্র বিতরণ এবং ২০ জানুয়ারি জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস সাংস্কৃতিক অনুষ্ঠান করবে।
১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলীতে জন্মগ্রহন করেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘‘ বর্তমান প্রেক্ষিতে জিয়াউর রহমান অত্যন্ত প্রাসঙ্গিকই শুধু নন, তিনি এখন অত্যন্ত প্রয়োজনীয় একজন নেতা। সেজন্য আমরা বিএনপির পক্ষ থেকে তার এই জন্মদিনটিকে স্মরণীয় করে রাখবার জন্যে একটা ব্যাপক কর্মসূচি নিয়েছি।”
‘‘ আসুন যে ব্যক্তি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, যে নেতা আমাদেরকে পথ দেখিয়েছিলেন তাকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি, আসুন একটা মুক্ত সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণের জন্য, আমাদের ভবিষ্যত বংশধরদের একটা নিরাপদ আবাসস্থল নির্মাণের জন্য, মাথা উঁচু করে দাঁড়াবার জন্য আমরা এইদিনটি মর্যাদার সাথে পালন করি।
তিনি বলেন, ‘‘ একটা কথা আমাদের সবাইকে মনে রাখতে হবে যে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ আমরা করেছিলাম, যে কথা তারা বলে-চেতনার কথা। সেই কথাকে তারা বেমালুম গিলে ফেলেছে, নষ্ট করে দিয়েছে, ধবংস করে দিয়েছে। সেই চেতনা ছিলো একটা মুক্ত সমাজ, একটা গণতান্ত্রিক রাষ্ট্র। সেটাকে তারা ধবংস করে দিয়েছে।”
এই যৌথ সভায় উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কেন্দ্রীয় নেতা সৈয়দ এমরান সালেহ প্রিন্স, আবদুস সালাম আজাদ, কাজী রফিক, মহিলা দলের আফরোজা আব্বাস, হেলেন জেরিন খান, মহানগর বিএনপি আমিনুল হক, রফিকুল আলম মজনু, মুক্তিযোদ্ধা দলের ইশতিয়াক আজিজ উলফাত, সাদেক আহমেদ খান, যুব দলের আবদুল মোনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দলের এসএম জিলানী, কৃষক দলের হাসান জাফির তুহিন, শহিদুল ইসলাম বাবুল, শ্রমিক দলের মোস্তাফিজুল করীম মজুমদার, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, তাঁতী দলের মনিরুজ্জামান মুনীর, মোস্তফা কামাল, জাহাঙ্গীর আলম, জাসাসের লিয়াকত আলী, জাকির হোসেন রোকন, উলামা দলের মাওলানা আলমগীর হোসাইন, মাওলানা আবুল হোসেন, ছাত্র দলের কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাইফ মাহমুদ জুয়েল।
ডেস্ক রিপোর্ট: হাসানুল হক ইনুর পক্ষের সাফাই সাক্ষী অ্যাডভোকেট জয়দেব বিশ্বাসের ওপর কুষ্টিয়ায় বিএনপির হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।আজ বুধবার ১ জুলাই জাসদ কেন্ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রায়ের বাজারের গণকবর জিয়ারত করেছেন। মঙ্গলবার ১ জুলাই বিকেলে রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ স ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: জুলাই আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর ভাটারা থানায় করা হত্যাচেষ্টা মামলায় বরিশাল-৫ আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। বুধব ...
ডেস্ক রিপোর্ট: ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট অর্থনীতিকে পুনরুদ্ধারের পরিবর্তে বিদ্যমান সংকটকে আরও দীর্ঘায়িত করবে বলে মন্তব্য করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। জাতীয় বাজেট পাস হওয়ার পর এক তাৎক্ ...
সব মন্তব্য
No Comments