আনিছ আহমেদ শেরপুর প্রতিনিধিঃ : “উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে। ৯ নভেম্বর বুধবার সকালে ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে এ ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম। উপজেলা একাডেমিক সুপারভাইজার আতিকুর রহমানের সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন দিলদার, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভুইয়া, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা এটিএম ফয়েজুর রহমান, উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দপ্তরের সহকারী প্রোগ্রামার শেখ মোঃ হাবিবুল্লাহ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডিপুটি কমান্ডার সামছুল আলম।
এ সময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগম, পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কাশেমসহ বিভিন্ন দপ্তর প্রধান, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। ডিজিটাল উদ্ভাবনী মেলায় ৪টি প্যাভিলিয়নে সরকারি বিভিন্ন দপ্তর এতে অংশগ্রহণ করে। পরে অতিথিবৃন্দ বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন। এছাড়াও অংশগ্রহণকারী স্টলের মধ্যে উদ্ভাবনী শ্রেষ্ঠদের মধ্যে ১ম, ২য় ও ৩য় ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। উদ্বোধনের আগে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করেছেন। কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা প্রশ্নপত্রের ...
সাতক্ষীরা প্রতিনিধি।। সাতক্ষীরায় দ্বিতীয় শ্রেণীর এক স্কুলছাত্রীকে (৮) ফুসলিয়ে ছাদ নিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ১২ জুলাই (রোববার) বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের কুলতিয়া পশ্চিমপা ...
আনিছ আহমেদ ,শেরপুর : “এক দেশ এক কিউ আর লেনদেনে বাংলা কিউ আর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১৩ জুলাই) থেকে তিনদিনব্যাপী “ক্যাশলেস বাংলাদেশ” শীর্ষক সচেতনতামূলক সভার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছেপূবালী ব্য ...
পিরোজপুর অফিস: প্রবীণ নাগরিকদের সরকারি-বেসরকারি বিভিন্ন সেবা প্রাপ্তির অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে পিরোজপুরে এক দিনব্যাপী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৪ জুলাই) সকালে পিরোজপ ...
সব মন্তব্য
No Comments