দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ

গাজীপুর মহানগর তাঁতী দলের সভাপতি তাজুল ইসলাম ব্যাপারীকে বহিষ্কার

প্রকাশ : 17 Nov 2026
গাজীপুর মহানগর তাঁতী দলের সভাপতি তাজুল ইসলাম ব্যাপারীকে বহিষ্কার

ডেস্ক রিপোর্ট: দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকা এবং দলের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদানের অভিযোগে জাতীয়তাবাদী তাঁতী দল গাজীপুর মহানগর শাখার সভাপতি মো. তাজুল ইসলাম ব্যাপারীকে আজীবন বহিষ্কার করা হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তাজুল ইসলাম ব্যাপারীকে তাঁতী দল কেন্দ্রীয় কমিটির সদস্য পদ এবং দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকা এবং দলের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার কারণে তার বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।


একই সঙ্গে বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়েছে, সংগঠনের কোনো পর্যায়ের নেতাকর্মী মো. তাজুল ইসলাম ব্যাপারীর সঙ্গে সাংগঠনিকভাবে কোনো ধরনের যোগাযোগ রাখলে তার বা তাদের বিরুদ্ধে নির্দেশক্রমে শাস্তিমূলক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।


প্রেস বিজ্ঞপ্তিটি পাঠিয়েছেন বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন।


সম্পর্কিত খবর

;