স্টাফ রিপোর্টার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গুলশানের বাসায় পৌঁছেছেন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৮টা ২৫ মিনিটে তাঁকে বহনকারী গাড়ি রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়ির সামনে থামেন। এসময় সঙ্গে থাকা স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে নিয়ে সরাসরি বাসার ভীতরে চলে যান তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য বাসাটি আগেই প্রস্তুত করা হয়ে ছিল। সেখানেই থাকবেন তিনি। এই বাড়িটি বিএনপির চেয়ারপাসন খালেদা জিয়ার দীর্ঘদিনের বাসভবন 'ফিরোজা'র পাশে অবস্থিত।
এরআগে ৩৩০ ফিটে গণসংবর্ধনা অনুষ্ঠান থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা খালেদা জিয়াকে দেখতে যান। সেখান থেকে রাত সাড়ে ৭টায় বের হন তারেক রহমান।
দীর্ঘ ১৭ বছর পর স্বশরীরে দেমের মাটিতে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটে রাজধানীর ৩০০ফিট সড়কে বিএনপির আয়োজিত গণসংবর্ধনায় নেতাকর্মী ও জনগণের উদ্দেশ্যে বক্তব্যে রাখেন তিনি।
আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টা ৪০ মিনিটে তাকে বহনকারী বিমানটি ঢাকায় হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন।
এরআগে লন্ডন থেকে তারেক রহমানকে বহনকারী বিমানটি বৃহস্পতিবার ( ২৫ ডিসেম্বর) সকাল ৯টা ৫৭ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানটি যাত্রাবিরতি শেষে সিলেট থেকে রওনা হয়ে বেলা ১১টা ৪০ মিনিটে রাজধানীর হযরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
বুধবার (২৪ ডিসেম্বর) তারেক রহমানকে বহনকারি ৭৮৭-৮ ড্রিমলাইনার বিজি-২০২ ফ্লাইটটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে লন্ডন হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকা উদ্দেশে রওনা হয়।
তারেক রহমান ২০০৭ সালে এক-এগারোর পটপরিবর্তনের পর গ্রেপ্তার হন। ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবার যুক্তরাজ্যে যান। এরপর থেকে যুক্তরাজ্যেই আছেন তিনি।
স্টাফ রিপোর্টার: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামীর নেতা মেজর অব. মোহাম্মদ আখতারুজ্জ ...
পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, দেশের উন্নয়ন ও সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে যারা চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। ক্ষমতা ও স্বার্থের জন্য যারা একাত্তর ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর আখতারুজ্জামানকে (অব.) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার ডিও ...
ডেস্ক রিপোর্ট: ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় পিএসসির সুপারিশপ্রাপ্ত ৬৬৮ জনের মধ্যে ৬১১ জনকে নিয়োগ দিয়ে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। তবে মেধাতালিকায় প্রথম স্থান অর্জনকারীসহ ৫৭ জনের নাম গেজেট থেকে বা ...
সব মন্তব্য
No Comments