ডেস্ক রিপোর্ট : গ্রীনল্যান্ডে তাপমাত্রা বৃদ্ধি পরিলক্ষিত হচ্ছে। ডেনিশ মেটেওরোলজিক্যাল ইনস্টিটিউট (ডিএমআই) বুধবার বলেছে, বৈশ্বিক উষ্ণায়নের কারণে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
রাজধানী নুউকে গত ২০ ডিসেম্বর ১৩ ডিগ্রী সেলসিয়াস (৫৫ ফারেনহাইট) তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। অন্যান্য বছরে এ সময়ের গড় তাপমাত্রা ছিল মাইনাস ৫.৩ সেন্টিগেড। খবর এএফপি’র।
ডিএমআই বলেছে, উত্তরাঞ্চলে কানাক অঞ্চলে তাপমাত্রা ৮.৩ সেন্টিগ্রেডে পৌঁছেছে। সেখানে মৌসুমের গড় তাপমাত্রা হচ্ছে মাইনাস ২০.১ ডিগ্রি সেলসিয়াস।
তবে, দ্বীপে রেকর্ডকৃত তাপমাত্রা পূর্বের রেকর্ড ভেঙেছে কিনা ডিএমআই তা জানায়নি।
ডিএমআই-র জলবায়ুবিদ ক্যারোলিন ড্রস্ট জেনসেন এএফপিকে ই-মেইল বার্তায় বলেছেন, "আমরা যে উচ্চ তাপমাত্রা দেখছি তার কারণগুলোর মধ্যে একটি হল ফোহন আবহাওয়া পরিস্থিতি। এই ধরণের উষ্ণ বাতাস সাধারণত বিশ্বের বৃহত্তম এই দ্বীপে বয়ে যায়।
তিনি বলেন "এটি কিছুটা অস্বাভাবিক যে, বিশাল অঞ্চল জুড়ে দীর্ঘ সময় ধরে তা বয়ে যাচ্ছে।”
তিনি বলেন, "তাপমাত্রা বৃদ্ধি বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে সম্পর্কিত যা আমরা বর্তমানে গ্রীনল্যান্ডে পর্যবেক্ষণ করছি।” গ্রীষ্মকালে গড় তাপমাত্রার চেয়ে ১০ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি বিশাল অঞ্চল জুড়ে হিমবাহগুলোর ক্ষতি করছে।
কখনো কখনো হিমবাহগুলোর আট বিলিয়ন টন বরফ গলে যাওয়ার রেকর্ড রয়েছে যা গ্রীষ্মকালের সাধারণ গড়ের দ্বিগুণ।-বাসস
আন্তর্জাতিক ডেস্ক: কলম্বিয়ার রাজনীতিতে বড় আলোড়ন ফেলে আইনসভার উচ্চকক্ষ সেনেটের সদস্য হিসেবে শপথ নিয়েছেন প্রাক্তন পর্ন ছবির তারকা ও অভিনেত্রী দেইসি আলেখান্দ্রা ওমানিয়া ওরতিজ। জনগণের ভোটে লাতিন আমের ...
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ জাপানে আঘাত হানা ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১৩ জনে দাঁড়িয়েছে। বুধবার ভোর থেকে উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের সন্ধানে তল্লাশি চাল ...
আন্তর্জাতিক ডেস্ক: জাপানের দক্ষিণাঞ্চলে মঙ্গলবার ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল কুমামোতো প্রিফেকচারে। ভূমিকম্পের পর সম্ভা ...
আন্তর্জাতিক ডেস্ক: চীন-ভারত সীমান্তে ফের উত্তেজনা বেড়েছে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) সংলগ্ন এলাকায় উভয় দেশ যুদ্ধবিমান মোতায়েন করেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা গেছে।এনডিটিভি ও আন্তর্জাতিক ...
সব মন্তব্য
No Comments