রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় চাখারের চাউলাকাঠি ইসলামিয়া ফাজিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ এমএম এ জলিলকে জোরপূর্বক পদত্যাগ করাতে স্বাক্ষর নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ওই মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হাইয়ান অবসরে যাওয়ার পরে প্রথমে উপাধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম ও পরে সহকারি অধ্যাপক মাওলানা একে এম ফজলুর রহমান ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালণ করেন। একেএম ফজলুর রহমান অবসরে যাওয়ায় গত বছরের ৩১ ডিসেম্বর বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও চাউলাকাঠি ইসলামিয়া ফাজিল মাদরাসার গভর্নিংবডির (এডহক কমিটি) সভাপতি মো. ওবায়দুল্লাহ্ মাদরাসার জ্যেষ্ঠ সহকারি অধ্যাপক (বাংলা) এমএম এ জলিলকে বিধি মোতাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব অর্পণ করেন। বুধবার (১ জানুয়ারী) ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে এমএমএ জলিল মাদরাসায় দায়িত্ব পালণরত অবস্থায় বেলা ১১টার দিকে সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ একেএম ফজলুর রহমানের উপস্থিতিতে সহকারি অধ্যাপক মো. ইয়াসিনের নেতৃত্বে কতিপয় শিক্ষক ও বহিরাগত কিছুলোক তার কক্ষে প্রবেশ করেন। এসময় তারা ভারপ্রাপ্ত অধ্যক্ষ এমএমএ জলিলকে পদত্যাগ করার জন্য অকথ্য ভাষায় গালাগাল,ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেয়। ফলে তিনি ভীতসন্ত্রস্ত হয়ে অব্যহতিপত্রে স্বাক্ষর দিতে বাধ্য হন। তারা চলে যাওয়ার পরে তিনি তাৎক্ষনিক বিষয়টি মাদরাসার সভাপতি ও বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক মো. ওবায়দুল্লাহ্ এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার আমিনুল ইসলামকে মুঠোফোনে অবহিত করেন। পরে বৃহস্পতিবার (২ জানুয়ারী) বিষয়টি লিখিত আকারে অতিরিক্ত জেলা প্রশাসক ও মাদরাসার সভাপতিকে অবহিত করা হয়। মুঠোফোন রিসিভ না করায় এ বিষয়ে মাদরাসার সহকারি অধ্যাপক মো. ইয়াসিনের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ ব্যপারে মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ এমএমএ জলিল বলেন, প্রাণনাশের হুমকি দিয়ে তার কাছ থেকে জোরপূর্বক অব্যাহতিপত্রে স্বাক্ষর নেওয়া হয়েছে। এরপর থেকে তিনি নিরাপত্তাহীনতার মাঝে দিনাতিপাত করছেন। এ প্রসঙ্গে বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও চাউলাকাঠি ইসলামিয়া ফাজিল মাদরাসার গভর্নিংবডির সভাপতি মো.ওবায়দুল্লাহ্ বলেন, তদন্তপূর্বক বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।
বরিশাল ব্যুরো: মেঘনা নদীর বরিশালের হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের বাউশিয়া চৌমুহনী এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে হিজলা নৌ-পুলিশের সদস্যরা।শনিবার বেলা এগারোটার দিকে স্থানীয়রা হিজলা উপজ ...
ডেস্ক রিপোর্ট: পরস্পরের প্রতি সহমর্মিতা এবং সামাজিক দায়বদ্ধতার চর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে শনিবার পথশিশু, রিকশাচালকসহ নিম্ন আয়ের মানুষের জন্য ফল উৎসবের আয়োজন করেছে গুলশান সোসাইটি। বিচারপতি শাহাবুদ্দ ...
পাভেল ইসলাম মিমুল, রাজশাহী ব্যুরো: বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, রাজশাহী শাখার নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে জাতীয় ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: উজিরপুরে বহুল আলোচিত ও সমালোচিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচঅ্যান্ডএফপিও) ডা. এস এম মাইদুল ইসলাম অবশেষে বদলি ...
সব মন্তব্য
No Comments