স্টাফ রিপোটার: নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ঢাকা মহানগর দক্ষিণ কমিটির উদ্যোগে অনুষ্ঠিত পদযাত্রা পূর্ব সমাবেশে সিপিবি’র সাবেক সভাপতি জননেতা মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, জাতীয় নির্বাচনের নামে আর কোনো জাতীয় পর্যায়ের প্রতারণা বরদাশত করা হবে না। নির্বাচনের নামে কোনো প্রহসন দেশের মানুষ মানবে না। তিনি বলেন, গণআন্দোলনের মধ্য দিয়ে অতীতের মতোই স্বৈরতন্ত্রের উচ্ছেদ ঘটিয়ে মানুষ ভোটের অধিকার পুনরুদ্ধার করবে। তিনি আরও বলেন, ভোটাধিকারের সংগ্রাম আমাদের মহান মুক্তিযুদ্ধের অন্যতম পূর্বশর্ত সৃষ্টি করেছিল। স্বাধীন দেশে রক্তের বিনিময়ে বারবার ভোটের অধিকার পুনরুদ্ধার করা হয়েছে। বর্তমান সরকার ও রাতের ভোটের সংসদ বলবৎ রেখে কোনো সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। তাই নির্বাচনকালীন নির্দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠিত করার কোনো বিকল্প নেই। তিনি একইসঙ্গে বলেন, শাসন ব্যবস্থায় মানুষের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হলে সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা চালু করতে হবে।
সিপিবি ঢাকা মহানগর দক্ষিণ কমিটির ডাকে আজ ১ সেপ্টেম্বর শুক্রবার, বিকেল সাড়ে ৪টায় নগরীর খিলগাঁও রেলগেট থেকে তালতলা মার্কেট হয়ে মালিবাগ রেলগেট পর্যন্ত পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হয়। খিলগাঁও তালতলা মার্কেটের সামনে সমাবেশে সিপিবি নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সিপিবি ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সভাপতি শামসুজ্জামান হীরার সভাপতিত্বে ও সিপিবি ঢাকা দক্ষিণ কমিটির সম্পাদকমÐলীর সদস্য সাইফুল ইসলাম সমীরের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জননেতা মুজাহিদুল ইসলাম সেলিম, সিপিবি’র সভাপতিমÐলীর সদস্য শাহীন রহমান, ঢাকা মহানগর দক্ষিণ জেলা কমিটির সাধারণ সম্পাদক জলি তালুকদার, সিপিবি শাজাহানপুর শাখার সহ-সম্পাদক জাহিদ নগর, খিলগাঁও শাখার নেতা হাবিব হাসিবুর রহমান, গোড়ান শাখার সহ-সম্পাদক অনিক রায় প্রমুখ।
সমাবেশে সিপিবি নেতৃবৃন্দ বলেন, মানুষের ভোটাধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে চলমান লুটপাটতন্ত্র ও মাফিয়াতন্ত্রের অবসানের লক্ষ্যে দেশের আপামর জনসাধারণকে গণআন্দোলনে সামিল হতে হবে। সমাবেশে বক্তারা বলেন, একদিকে সরকার বাজার সিন্ডিকেটের হোতাদের পাহারাদারের ভূমিকা পালন করছে অন্যদিকে সরকারপ্রধান দ্রব্যমূল্যের কষাঘাতে জর্জরিত-আর্ত মানুষের সাথে একের পর এক তামাশা করে চলেছেন। নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রীর অব্যাহত অসংবেদনশীল মন্তব্য, মানুষের দুর্দশা নিয়ে হাসি-ঠাট্টার উপযুক্ত জবাব দিতে দেশের মানুষ মুখিয়ে আছে।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ২০১৪ ও ২০১৮ এর নির্বাচন প্রমাণ করেছে দলীয় সরকারের অধীনে কোনো সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনের তিন জোটের রূপরেখার সাথে বিগত দিনে ক্ষমতাসীন দলগুলো বিশ্বাসঘাতকতা করেই আজকের পরিস্থিতি সৃষ্টি করেছে। গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি অঙ্গীকারবদ্ধ রাজনৈতিক দলকে শক্তিশালী করার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের আকাক্সক্ষার বাংলাদেশ নির্মাণ করতে হবে।
সমাবেশ থেকে সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের লক্ষ্যে তীব্র রাজনৈতিক সংগ্রাম গড়ে তুলতে সকলের প্রতি আহŸান জানানো হয়।
সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেয়া ও নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনসহ অন্যান্য গণদাবিতে সিপিবি ঢাকা মহানগর দক্ষিণ কমিটি ঘোষিত কর্মসূচি হিসেবে আগামী ৮ সেপ্টেম্বর রাজধানী সুপার মার্কেট থেকে নারিন্দা হয়ে ধোলাইখাল, ২২ সেপ্টেম্বর লালবাগ সেকশন থেকে আজিমপুর হয়ে নিউমার্কেট পর্যন্ত পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হবে। সমাবেশ থেকে সিপিবি নেতৃবৃন্দ আগামী ১৫ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে একই দাবিতে অনুষ্ঠিতব্য বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমাবেশ সফল করতে ঢাকাবাসীর প্রতি আহবান জানান।
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানের অঙ্গীকার ও সংকল্প রক্ষায় আন্দোলনরত বিভিন্ন সংগঠনের সংগঠকদের সঙ্গে মতবিনিময় করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। আজ বিজয়নগরস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এ সভায় জুলাই ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে পরস্পরের কঠোর সমালোচনা করেছেন সরকার ও বিরোধী দলের সদস্যরা। জুলাই অভ্যুত্থানের চেতনাকে ব্যক্তিগত স্বা ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং চীনের কমিউনিস্ট পার্টির সিপিসির মধ্যে একটি সমঝোতা স্মারক এমওইউ স্বাক্ষরিত হয়েছে। আজ বৃহস্পতিবার, ২৫ জুন চীনের স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটে বেইজিংয়ে ...
স্টাফ রিপোর্টার: ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে জাতীয় সংসদে সাধারণ আলোচনায় সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যদের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য উঠে এসেছে। সরকারি দলের সদস্যরা বাজেটকে গণমুখী ও ‘ইতিহ ...
সব মন্তব্য
No Comments