ডেস্ক রিপোর্ট: মুসার লাঠি নামে একটি হ্যাকার গ্রুপ ইসরাইলে বড় রকমের সাইবার হামলা চালিয়েছে।
সংগঠনটি বলেছে, তারা ইসরাইলের বড় বড় কোম্পানির সার্ভার ভেঙে দিয়েছে এবং বর্তমানে তাদের হাতে ইসরাইলের গুরুত্বপূর্ণ স্থাপনার তথ্যচিত্র রয়েছে, যা প্রকাশ করা হতে পারে। খবর দ্য রেকর্ডের।
মুসার লাঠি নামের হ্যাকার গ্রুপটি সোমবার জানিয়েছে, তারা ইসরাইলের বহু প্রতিষ্ঠানকে লক্ষ্য করে সাইবার হামলা চালিয়েছে এবং অনেক গুরুত্বপূর্ণ স্থাপনার তথ্য তারা হাতিয়ে নিয়েছে।
হ্যাকার গ্রুপটি আরও জানিয়েছে, তাদের হাতে ইসরাইলের এয়ারবোর্ন ম্যাপিং সার্ভের তথ্য চলে এসেছে এবং ইহুদিবাদী ইসরাইলের সামরিক স্থাপনা ও গুরুত্বপূর্ণ ভবনের থ্রিডি ছবি রয়েছে।
আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যে যেসব স্থাপনার এরিয়াল ইমেজ পাওয়া কঠিন, তাদের হাতে এখন ইসরাইলের সেসব গুরুত্বপূর্ণ তথ্যও এসে পৌঁছেছে বলে দাবি মুসার লাঠির।-যুগান্তর
আন্তর্জাতিক ডেস্ক: কলম্বিয়ার রাজনীতিতে বড় আলোড়ন ফেলে আইনসভার উচ্চকক্ষ সেনেটের সদস্য হিসেবে শপথ নিয়েছেন প্রাক্তন পর্ন ছবির তারকা ও অভিনেত্রী দেইসি আলেখান্দ্রা ওমানিয়া ওরতিজ। জনগণের ভোটে লাতিন আমের ...
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ জাপানে আঘাত হানা ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১৩ জনে দাঁড়িয়েছে। বুধবার ভোর থেকে উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের সন্ধানে তল্লাশি চাল ...
আন্তর্জাতিক ডেস্ক: জাপানের দক্ষিণাঞ্চলে মঙ্গলবার ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল কুমামোতো প্রিফেকচারে। ভূমিকম্পের পর সম্ভা ...
আন্তর্জাতিক ডেস্ক: চীন-ভারত সীমান্তে ফের উত্তেজনা বেড়েছে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) সংলগ্ন এলাকায় উভয় দেশ যুদ্ধবিমান মোতায়েন করেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা গেছে।এনডিটিভি ও আন্তর্জাতিক ...
সব মন্তব্য
No Comments