স্টাফ রিপোর্টার: “এ বছরই বাংলা নববর্ষ আমরা বাংলাদেশ শিল্পকলা একাডেমির পক্ষ থেকে ব্যাপক পরিসরে পালন করছি। প্রথমবারের মতো চৈত্র সংক্রান্তি উৎসব করেছি, নববর্ষ আনন্দ শোভাযাত্রায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পক্ষ থেকে অংশগ্রহণ করেছি।
মানিক মিয়া এভিনিউতে আয়োজন করেছি ‘ কনসার্ট ও ড্রোন শো’।”
---মহাপরিচালক (দায়িত্বপ্রাপ্ত), বাংলাদেশ শিল্পকলা একাডেমি
চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি রাজধানী ঢাকাসহ দেশব্যাপী নানান কর্মসূচি গ্রহণ করেছে। গৃহীত কর্মসূচির অংশ হিসেবে আজ ১৫ এপ্রিল ২০২৫, মঙ্গলবার বিকেল ৪:৩০ টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে ‘বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠান’ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক (দায়িত্বপ্রাপ্ত) মোহাম্মদ ওয়ারেছ হোসেন (উপসচিব)। স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক মেহজাবীন রহমান।
সভাপতির বক্তব্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক (দায়িত্বপ্রাপ্ত) মোহাম্মদ ওয়ারেছ হোসেন বলেন, “এ বছরই বাংলা নববর্ষ আমরা বাংলাদেশ শিল্পকলা একাডেমির পক্ষ থেকে ব্যাপক পরিসরে পালন করছি। এ বছর আমরা প্রথমবারের মতো চৈত্র সংক্রান্তি উৎসব করেছি। যে উৎসবটি হয়েছে ঐতিহাসিক সোহরাওয়ার্দি উদ্যানে, বিপুল জনসমাগম হয়েছিল সেদিন। আমরা প্রথমবারের মতো নববর্ষ আনন্দ শোভাযাত্রায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পক্ষ থেকে অংশগ্রহণ করেছি। যে শোভাযাত্রাটি ছিল সম্পূর্ণ অংশগ্রহণমূলক, বাংলাদেশের ২৮টি ভিন্ন জাতিগোষ্ঠীর অংশগ্রহণ সে আনন্দ শোভাযাত্রার আনন্দ বহুগুণে বাড়িয়ে দিয়েছিল। আমরা নববর্ষের অপরাহ্নে মানিক মিয়া এভিনিউতে আয়োজন করেছি কনসার্ট। সেখানেও লোকে লোকারণ্য হয়েছিল। সবচেয়ে বড় যে বিস্ময় ছিল, যা আপমর দেশের সকল মানুষকে আকৃষ্ট করেছে সেটি ছিল চীন দূতাবাস, ঢাকা এর কারিগরি সহায়তায় ‘ড্রোন শো’। অসাধারণ সে ড্রোন শো ঢাকাবাসীসহ আমাদের অনলাইন ও মিডিয়ার সৌজন্যে অনেকেই উপভোগ করেছেন। আজ উপভোগ করছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের আয়োজন বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠান উপভোগ করবেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির পাশে থাকবেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমি শুধুমাত্র যে ঢাকা কেন্দ্রীক শিল্পচর্চা, সাংস্কৃতিক চর্চা করছে তা নয়। আমরা সারা দেশব্যাপী ৬৪ টি জেলা শিল্পকলা একাডেমি এবং আমাদের যে সকল উপজেলা ভিত্তিক শিল্পকলা একাডেমি রয়েছে সেগুলোর মাধ্যমেও বর্ষবরণসহ সকল মাধ্যমের সাংস্কৃতিক চর্চা অব্যাহত রেখেছি। আপনাদের সহযোগিতায় এগুলো উত্তরোত্তর বৃদ্ধি করব।”
অনুষ্ঠানে শুরুতেই সমবেত যন্ত্রসংগীত ‘বৈশাখী ধ্বনি’ পরিবেশন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির যন্ত্রশিল্পীবৃন্দ। এরপর নবীন কণ্ঠশিল্পীবৃন্দ ‘একি অপরূপ রূপে মা তোমার’ ও ‘আমরা নূতন যৌবনের দূত’ গান দুটি পরিবেশন করেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পীবৃন্দ ‘ধামাইল নৃত্য’ ও কণ্ঠশিল্পীবৃন্দ সমবেত সংগীত ‘লোক গানের ম্যাশআপ’ পরিবেশন করেন। নিপা আক্তার পরিবেশন করেন ‘রসিক আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে’ গানটি। নান্দনিক নৃত্য সংগঠন সমবেত নৃত্য ‘আইলো আইলো আইলো রে’ এবং নবীন নৃত্যশিল্পীরা সমবেত নৃত্য ‘সোহাগ চাঁদ বদনী’ পরিবেশন করে। এরপর একক সংগীত ‘আমার মন মজাইয়ারে’ পরিবেশন করেন লাইলুন নাহার পারভীন এবং পিয়াল হাসান পরিবেশন করেন ‘নিশিতে যাইও ফুল বনে/ আমার অন্তরায় আমার কলিজায়’ গানটি। সমবেত নৃত্য ‘আলোকের এই ঝর্ণাধারা ও খর বায়ু বয় বেগে’ পরিবেশন করে কায়া আশ্রম, একক সংগীত পরিবেশন করেন ফেরদৌস আরা এবং সমবেত নৃত্য ‘আম কুড়ানোর আগমনে সুর বাজেরে কানে’ পরিবেশন করে বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস। এরপর ব্যান্ড সংগীত পরিবেশন করে ব্যান্ড দল রে রে, সর্বনাম, অনিমেষ রায় ও তার দল এবং বাংলা ফাইভ।
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত নজরুল উৎসব ২০২৬-এ অংশ নিতে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন কলকাতার বিশিষ্ট সঙ্গীতশিল্পী সুমনা চ্যাটার্জী। তাঁর এই বাংলাদেশ সফর উপলক্ষে আর্টিস্ট ক্লাবে ...
ডেস্ক রিপোর্ট: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার ফিটনেস রহস্য নিয়ে মুখ খুলেছেন। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জিম নয়, মাঠে চাষবাস করেই তিনি ...
স্টাফ রিপোর্টার: সংশোধিত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০০৫’ অনুসরণ করে চলচ্চিত্র নির্মাণ ও প্রচারের আহ্বান জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, শিল্পী ও সংশ্লিষ্টরা।বাংলাদেশ চল ...
স্টাফ রিপোর্টার: চর্যাগান, পাপেট শো, আবৃত্তি এবং কবি রাজীব কুমার দাশের কবিতা নিয়ে প্রবন্ধ পাঠ ও আলোচনার মধ্য দিয়ে আজ ২৫ জুলাই ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা একাডেমির কবি ...
সব মন্তব্য
No Comments